করোনার নতুন ভ্যারিয়ান্ট আতঙ্ক, দক্ষিণ আফ্রিকা ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব ইউরোপের
করোনার নতুন ভ্যারিয়ান্ট আতঙ্ক, দক্ষিণ আফ্রিকা ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব ইউরোপের
পাশ্চাত্য দেশে উৎসবের মরশুমের সময় ফের অশনি সঙ্কেত। দক্ষিণ আফ্রিকায় সনাক্ত হয়েছে কোভিড–১৯–এর নতুন ভ্যারিয়ান্ট। যা ঘনঘন রূপ বদল করে এবং দ্রুত ছড়ায়। ইতিমধ্যেই এই নতুন বি.১.১.৫২৯ ভ্যারিয়ান্ট নিয়ে বিশ্বের একাধিক দেশে সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটেন এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে অধিকাংশ বিমান পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এবার ব্রিটেনের সঙ্গে জার্মানি ও ইতালিও যোগ দিল।

ইউরোপেও সাবধানতা অবলম্বন
এই সতর্কতাকে সামনে রেখে, ইউরোপিয়ান ইউনিয়ন আলাদাভাবে দক্ষিণ আফ্রিকা থেকে ভ্রমণ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে। ইউ প্রধান উরসুলা ভন ডের লিয়েন শুক্রবার টুইট করে জানিয়েছেন যে ইউরোপের এক্সিকিউটিভ সদস্য দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় সাধন করে বি.১.১.৫২৯ ভ্যারিয়ান্টের কারণে দক্ষিণ আফ্রিকার অঞ্চলগুলি থেকে বিমান চলাচল বন্ধ করার জন্য জরুরি বিরতি সক্রিয় করার প্রস্তাব দেবে।

জার্মানির ভ্রমণ সংক্রান্ত নতুন নিয়ম
অন্যদিকে, শুক্রবার রাত থেকেই জার্মানির ভ্রমণ সংক্রান্ত নতুন নিষেধাজ্ঞা জারি করা হবে, যার প্রভাব পড়বে দক্ষিণ আফ্রিকা ও সম্ভাব্য প্রতিবেশী দেশগুলির ওপর বলে জানিয়েছেন জার্মানির স্বাস্থ্য মন্ত্রী জেনস স্পান। তিনি এও জানান যে শুধুমাত্র দেশে জার্মান নাগরিকরাই প্রবেশ করতে পারবেন। সম্পূর্ণ টিকাকরণের পরও ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। জার্মানিতে ইতিমধ্যেই চতুর্থ ওয়েভের মহামারি চলছে। স্পান বলেন, 'এটাই শেষ ছিল যেখানে নতুন ভ্যারিয়ান্টের কারণে আরও সমস্যার সৃষ্টি হবে।'

সর্বাধিক সতর্কতার পথে রোম
রোমে, সরকার শুক্রবার ঘোষণা করেছে যে গত ১৫ দিনের মধ্যে যাঁরা দক্ষিণ আফ্রিকা, লিসোথো, বৎসোওয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিকিউ, নাম্বিয়া বা এসওয়াতিনিতে গিয়েছেন তাঁদের দেশে প্রবেশ নিষিদ্ধ। রোমের স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেন, 'বিজ্ঞানীরা নতুন বি.১.১.৫২৯ ভ্যারিয়ান্ট অধ্যয়ন করছেন এবং এর মধ্যে আমরা সর্বাধিক সতর্কতার পথ অনুসরণ করব।'

ব্রিটেনের নিষেধাজ্ঞা
ব্রিটেন ঘোষণা করেছে যে দক্ষিণ আফ্রিকা এবং তার একই প্রতিবেশী দেশগুলি থেকে সমস্ত বিমান শুক্রবার মধ্যরাত ১২টা থেকে নিষিদ্ধ করা হবে। যদিও ব্রিটেনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে দক্ষিণ আফ্রিকা। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, 'যদিও দক্ষিণ আফ্রিকা সমস্ত দেশের নাগরিকদের অধিকারকে সম্মান জানিয়ে তাদের নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, কিন্তু ব্রিটেন যেভাবে দক্ষিণ আফ্রিকার বাসিন্দাদের সে দেশে প্রবেশের ওপর সাময়িককালের নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্তটি সঠিক নয় এবং তা তাড়াহুড়ো করে নেওয়া। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ বিষয়ে পরামর্শ দেয়নি।'












Click it and Unblock the Notifications