New Covid Variant: পুজোর আগে ফের করোনা আতঙ্ক, নতুন ভ্যারিয়েন্টের থাবা তিন দেশে, তালিকায় ভারত নেই তো?

সামনেই দুর্গাপুজো। সেপ্টেম্বর মাস পড়লেই শুরু হয়ে যাবে পুজো পুজো মেজাজ। আর অক্টোবরের শুরু থেকেই আকাশে বাতাসে ভাসবে পুজোর গন্ধ। এরই মাঝে হঠাৎ করে হাজির করোনা আতঙ্ক। করোনার আবার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। সেটি নাকি ভয়ঙ্কর সংক্রামক।

এই নতুন ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে 'BA.2.86' বা 'বিএ.২.৮৬'। যদিও ভারতে এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যায়নি। এটি ছড়িয়েছে তিন দেশে। ইজরায়েল, আমেরিকা এবং ডেনমার্কে। গত কয়েক মাসে আমেরিকা এবং চিনে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছিল। তারপরেই কোন ভ্যারিয়েন্ট থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে এই নিয়ে গবেষণা শুরু করেছিলেন বিজ্ঞানীরা।

New Covid Variant

সেই গবেষণার পরেই নতুন ভ্যারিয়েন্টের নাম প্রকাশ্যে আসে। বিজ্ঞানীরা দাবি করেছেন গত ভ্যারিয়েন্টগুলির থেকে এই ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রমক। এবং মারণ ক্ষমতা রাখে। বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই ভ্যারিয়েন্টের উপরে নজর রাখা হচ্ছে। সেটি কতা ভয়ঙ্কর হতে পারে তার উপরে নজর রাখছেন গবেষকরা।

আগের ভ্যারিয়েন্ট গুলির থেকে দ্রুত ছড়ালেও এর চিকিৎসা লক্ষ্মণ দেখেই করতে হবে চিকিৎসকদের। কোনও সুনির্দিষ্ট পথে এগোলে হবে না। ইতিমধ্যেই বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে এই তিনটি দেশকে। এবং এই ভ্যারিটেন্টের উপসর্গের উপরেও নজর দেওয়া হচ্ছে। সেকারণে সতর্ক থেকে চিকিৎসকদের চিকিৎসা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+