হাত ভালো করে ধুচ্ছেন তো! করোনার নয়া গবেষণা বলছে ভাইরাস ত্বকে ৯ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে

হাত ভালো করে ধুচ্ছেন তো! করোনার নয়া গবেষণা বলছে ভাইরাস ত্বকে ৯ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে

করোনা ভাইরাসের মিউটেশন ভাইরাসকে আরও বেশি ভয়াবহ করে তুলছে। ক্রমেই ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় অতিমারীর চেহারা ভয়ঙ্কর হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে হাত ভালো করে ধুয়ে নেওয়াই একমাত্র রাস্তা বলে ইঙ্গিত দিচ্ছেন গবেষকরা। একনজরে দেখে নেওয়া যাক নতুন গবেষণা ঘিরে কী কী তথ্য় উঠে আসছে।

 গবেষণা বলছে..

গবেষণা বলছে..

করোনা ভাইরাসের ক্ষেত্রে ড্রপলেট ও এরোসোলের মাধ্যমে সংক্রমণ ছড়াচ্ছে বলে জানা গিয়েছে। নতুন গবেষণাপত্র বলছে, ভালোভাবে হাত ধুয়ে তবে নিত্যদিনের কাজকর্ম করা প্রয়োজনীয়। নয়তো বিপদ বাড়তে পারে।

 করোনা ভাইরাস ত্বকে ৯ ঘণ্টা থাকে

করোনা ভাইরাস ত্বকে ৯ ঘণ্টা থাকে

গবেষণা বলছে করোনা ভাইরাস একটি মানব শরীরের ত্বকে ৯ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। এবং কোনও রকমের বাধা বিপত্তি ছাড়াই এই ৯ টি ঘণ্টা করোনা ভাইরাস টিকে যায়। এর জন্য অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া প্রয়োজন।

 স্যানিটাইজার দিয়ে কতক্ষণ হাত ধুতে হবে?

স্যানিটাইজার দিয়ে কতক্ষণ হাত ধুতে হবে?

গবেষণা বলছে, যদি স্যানিটাইজার ব্যবহার করা হয়, তাহলে ১৫ সেকেন্ড ও যদি সাবান ব্যবহার করা হয় তাহলে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। দেখা গিয়েছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেখানে একটি মানব শরীরে ২ ঘণ্টা পর্যন্ত সর্বাধিক থাকতে পারে, সেখানে ৯ ঘণ্টা থাকছে করোনা ভাইরাস। ফলে কোভিড থেকে মুক্তি পেতে হাত পরিষ্কার রাখা জরুরি।

 মাস্ক নিয়ে অক্সিজেনের সমস্যা নেই!

মাস্ক নিয়ে অক্সিজেনের সমস্যা নেই!

অনেকেরই দাবি ছিল, মাস্ক ব্যবহারে ফুসফুসে অক্সিজেন কম যায়। এদিকে, নতুন এই গবেষণা দাবি করেছে, মাস্ক ব্যবহার করলে অক্সিজেনের কমতি শরীরে হয় না। এমনকি ফুসফুসে সমস্যা রয়েছে সেরকম রোগীদেরও মাস্ক ব্যবহারে সমস্যা হয়না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+