ডেল্টার পর এবার ভয় ধরাচ্ছে নতুন করোনা স্ট্রেন 'ওমিক্রন'
টানা দু'বছর ধরে অতিমারির যন্ত্রণা শেষ হয়েও শেষ নয়। শুক্রবারই আফ্রিকা মহাদেশের কোভিডের নয়া স্ট্রেনের খোঁজ পেয়েছেন বিশেষজ্ঞরা। দেখা গিয়েছে, নয়া স্ট্রেনটি তুলনায় বেশি সংক্রামক। এবার সেই বি.১.১.৫২৯ স্ট্রেনটির নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নয়া স্ট্রেনটির নাম 'ওমিক্রন' দিল তারা৷ দেখা যাচ্ছে, শুধুই আফ্রিকার দক্ষিণাংশ নয়, ওমিক্রন ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একাংশ এবং ইউরোপের একাধিক দেশেও।

যথারীতি এই ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তায় পড়েছেন বিশ্বের তাবড় তাবড় নেতারা। কিছুদিন আগেই স্বাভাবিক ছন্দে ফেরার উপলক্ষে নাগরিকদের ধন্যবাদজ্ঞাপন করেছিল মার্কিন প্রশাসন। তবে সেই হাসি চওড়া হওয়া তো দূর, মিলিয়ে যেতেও বেশি সময় নিল না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রসঙ্গে বললেন, 'এটা অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের আরও সতর্ক থাকতে হবে।' বিশ্ব স্বাস্থ্য সংস্থাও যারপরনাই চিন্তিত এই নিয়ে। তারা বলে, ওমিক্রন নিয়ে আসল চিন্তা কোথায় তা এখনও বোঝা যায়নি। তবে প্রাথমিকভাবে যা বোঝা যাচ্ছে, এটিতে পুনরায় সংক্রমণের ঝুঁকি অত্যন্ত বেশি। অর্থাৎ, কারুর কোভিড হয়ে থাকলে তিনিও সংক্রামিত হতে পারেন।
এর আগেই দক্ষিন আফ্রিকান দেশগুলির সঙ্গে বিমান চলাচল স্থগিত করে দিয়েছিল জার্মানি, ব্রিটেন, ইটালি। ইউরোপিয়ান ইউনিয়নও সেই একই পথে হাঁটার কথা জানিয়েছিল৷ এবার সেই সমস্ত দেশ গুলিতে যোগ হল কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ আরও বহু দেশ৷ হোয়াইট হাউস জানিয়েছে, সোমবার থেক দক্ষিণ আফ্রিকা সহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত রাখা হবে। যে সমস্ত মার্কিন নাগরিক নিজেদের দেশে ফিরতে চান, তাঁদেরও কোভিড পরীক্ষা করেই ফেরানো হবে।
হংকং,বেলজিয়াম, ইজরায়েলে পর্যটকদের মধ্যেও পাওক গিয়েছে এই ভ্যারিয়েন্ট। এই মুহূর্তে ভ্যারিয়েন্টটির ফলে নির্দিষ্ট কোনও রোগ হচ্ছে বলে জানা যায়নি। বহু ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের দেহে উপসর্গহীনতাও দেখা যাচ্ছে৷












Click it and Unblock the Notifications