সদ্যোজাতের মুখেও মাস্ক, করোনায় মৃত্যু মিছিল থাইল্যান্ডে, লাফিয়ে বাড়ছে সংক্রমণ
সদ্যোজাতের মুখেও মাস্ক, করোনায় মৃত্যু মিছিল থাইল্যান্ডে, লাফিয়ে বাড়ছে সংক্রমণ
ভুমিষ্ঠ হওয়ামাত্রই বর্মে সুরক্ষিত রাখতে হচ্ছে নিজেকে। একোন ভবিষ্যৎ অপেক্ষা করছে তাদের জন্য। দূষণ, উষ্ণায়ণের পর এবার করোনা ভাইরাসের থাবাও অপেক্ষা করে রয়েছে সদ্য পৃথিবীর আলো দেখা শিশুদের। থাইল্যান্ডে মুখে প্রোটেক্টর দেওয়া এক সদ্যোজাতের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। করোনা দানবের হাত থেকে কি রক্ষা পাবে তারা?
|
সদ্যোজাতের মুখেও মাস্ক
হাজার হাজার প্রাণ গ্রাস করে চলেছে করোনা ভাইরাস। এই মৃত্যু মিছিলের মাঝেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভুমিষ্ঠ হচ্ছে একের পর এক নতুন প্রাণ। করোনা দানবের হাত থেকে তাঁদের বাচাতে চলছে প্রাণপন প্রচেষ্টা। প্রাণ ভরে শ্বাস নেওয়ার আগেই তাদের মুখ ঢাকা পড়ছে বর্মে। করোনা দানবের হাত থেকে বাঁচাতে এছাড়া আর উপায় নেই। সেই বর্মের মাঝেই শ্বাস নিতে হচ্ছে তাঁদের। সম্প্রতি থাইল্যান্ডে ভূমিষ্ঠ হওয়া এক সদ্যোজাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাস হয়েছে। যার মুখ ঢেকে দেওয়া হয়েছে স্বচ্ছ একটি মাস্ক দিয়ে।

থাইল্যান্ডে মৃত্যু মিছিল
থাইল্যান্ডে সংক্রমণ ভয়ঙ্কর আকার নিয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০ ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ১৯ জনের। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। প্রতিদিন করোনার গ্রাস থেকে মানুষকে বাঁচানোর আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। শুধু থাইল্যান্ড নয়। এই অবস্থা বিশ্বের সিংহভাগ দেশে। প্রায় ২০০টি দেশ করোনা থাবায় জর্জরিত।

করোনা আতঙ্কেই ভারতে জন্ম ২ শিশুর
ভারতেও বাড়ছে করোনা সংক্রমণ। এরই মাঝে খুশির হাওয়া নিয়েছে দুই জমজ শিশু। করোনার আতঙ্কের অবহে জন্ম নেওয়া তাঁদের নাম রাখা হয়েছে করোনা এবং কোভিড। নতুন এই প্রাণশক্তিদের কাছে করোনা হার মানবে এমনই আশা সকলের। নতুন পৃথিবী হয়তো দেখবে তারা।












Click it and Unblock the Notifications