জন্মের ৩০ মিনিটের মধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হল সদ্যোজাত
জন্মের ৩০ মিনিটের মধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হল সদ্যোজাত
দেশের সর্বকণিষ্ঠ করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। জন্মের ৩০ মিনিটের মধ্যে করোনা ভাইরাসে গ্রাসে পড়েছে এক রত্তির শিশু। চিনের উহানেই জন্মেছে শিশুটি। গর্ভাবস্থাতেই তার মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। শিশুটি যাতে গর্ভেই সেই ভাইরাসে আক্রান্ত না হয় তার চেষ্টা চালিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষ পর্যন্ত আটতে পারেননি। পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে করোনা গ্রাস করে তাকে।

চিনে করোনা ভাইরাস ছড়াচ্ছে
চিনের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে একাধিক জায়গায়। প্রায় মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস এখনও পর্যন্ত এই ভাইরাসের বলি হয়েছে ৫০০ জন। মৃতের সংখ্যা প্রতিঘণ্টায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা।

আক্রান্ত সদ্যোজাত
অন্তঃসত্ত্বা থাকাকালীনই শিশুটির মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। শিশুটিকে যে বাঁচাতে পারবেন সেটা ভাবতে পারেননি চিকিৎসকরা। করোনা অভিশপ্ত উহানেই জন্মেছে শিশুটি। শিশুটি জন্মের ৩০ মিনিটের মধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সদ্যোজাতর রোগ প্রতিরোধক শক্তি তৈরি হয় না আবার বেশি মাত্রার ওষুধও তার উপর প্রয়োগ করা যায় না এই পরিস্থিতিতে কী পদক্ষেপ করা হবে শিশুটিকে নিয়ে তাই নিয়ে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।

সরিয়ে আনা হয়েছে ভারতীয়দের
উহান থেকে প্রায় ৩২৪ জন ভারতীয়কে সরিয়ে আনা হয়েছে। তাঁদের হরিয়ানায় সেনাবাহিনীর আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। সেখানে ৪ সপ্তাহ তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে তার পরেই তাঁরা বাড়ি ফিরতে পারবেন। অন্যদিকে কেরলে তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications