তাপমাত্রার পরিবর্তন বুঝবে ' কৃত্রিম ত্বক'
তাপমাত্রার পারদ যতই ওঠানামা করুক, এবার সব্বার আগে টের পাবে বিজ্ঞান প্রদত্ত ত্বক । মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স আবিষ্কার করেছে এমনই এক কৃত্রিম ত্বকের।
লস এঞ্জেলস, ৩০ জানুয়ারি : তাপমাত্রার পারদ যতই ওঠানামা করুক, এবার সবার আগে টের পাবে বিজ্ঞান প্রদত্ত ত্বক । মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স আবিষ্কার করেছে এমনই এক কৃত্রিম ত্বকের।
এই কৃত্তিম ত্বক, তাপমাত্রার পরিবর্তনে সাড়া দেয় বৈদ্যুতিক পদ্ধতিতে। গোটা এই আবিষ্কৃত বিষয়টিতে রয়েছে 'রোবোটিক' ও 'বায়ো-মেডিক্যাল' উপাদানের সমন্বয় । এই ত্বক কোনও কৃত্রিম অঙ্গের ওপর বসালে তা মানবিক ত্বকের মতোই কাজ করবে। বুঝতে পারবে ঠাণ্ডা গরমের ফারাক।

প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত ব্যান্ডেজেও বসানো যাবে এই কৃত্রিম ত্বক। যাতে তাপমাত্রার পরিবর্তন বোঝা যায়, আর তার ফলে কোনও রকমের সংক্রমণের থেকে রোগীকে দূরে রাখা যায়।
উদ্ভিদ কোষের দেওয়ালে লেগে থাকা পেক্টিন ব্যবহারের ফলে এই কৃত্রিম ত্বক সহজেই তাপমাত্রার পরিবর্তনকে বুঝে ফেলতে পারে। এই পেক্টিন দিয়ে খাবার 'জেলি' বানানো হয় । ফলে পেক্টিন বাজার থেকে সংগ্রহ করতে অসুবিধা হয়নি বিজ্ঞানীদের।সহজেই তারা পেক্টিন ও জল মিশিয়ে একটি পাতলা ফিল্ম বানিয়ে ফেলেছিল। প্রয়োজনীয় সমস্ত উপাদান মেলানোর পর, তৈরি হয় ক্যালশিয়াম আয়নের ঘনত্ব। বিজ্ঞানীদের ধারণা হয় ঘনত্ব নয় ক্যালশিয়াম আয়নের সংযুক্তি, দুটির কোনও একটি বিষয় তৈরি করে এই বৈদ্যুতিক অনুভূতি পদ্ধতি।
৫ ডিগ্রি থেকে -১০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পরিবর্তনের হার অনুভব করতে পারে এই কৃত্রিম ত্বক। এই কৃত্তিম ত্বক এই ভাবে ছোট ছোট তাপমাত্রার পরিবর্তনের হার বুঝে ফেলত পারে সহজেই । কিন্তু ৫০ ডিগ্রি তাপমাত্রার পর আর কোনও ভাবেই তাপমাত্রার পরিবর্তন বুঝতে পারে না কৃত্রিম ত্বক।












Click it and Unblock the Notifications