নেপাল সেনার আগ্রাসন শুরু! ভারত সীমান্তে গোলা বর্ষণে নিহত বিহারের ১
নেপাল সেনার আগ্রাসন শুরু! ভারত সীমান্তে গোলা বর্ষণে নিহত বিহারের ১
লাদাখ সীমান্তে চিন খানিকটা স্তিমিত হতেই , এবার ভারত নেপাল সীমান্তে গোলা বারুদ নিয়ে যুদ্ধে উস্কানি দিতে তৈরি নেপাল। বহু দিন ধরেই উত্তরাখন্ড, নেপাল সীমান্তের ৩ টি জায়গা নিয়ে নেপাল ও ভারতের মধ্যে সংঘাত বহুদিনের। এূবার সেই পরিস্থিতিকে উস্কানি দিতে শুরু করেছে নেপাল।

নেপালের সেনার গুলি বর্ষণ
এদিন ভারতের বিহার সীমান্তে নেপালের সেনাবাহিনীর গুলি বর্ষণে বিহারের এক চাষি মারা গিয়েছেন। গোলাগুলির জেরে আহত হয়েছেন ৩ সাধারণ নাগরিক।

নৃশংসতার আরেক দিক
সাধারণ নাগরিকদের মধ্যে একজনকে টেনে হিঁচড়ে নিজেদের সীমান্তে নেপাল পুলিশ নিয়ে গিয়েছে বলে খবর। ফলে পরিস্থিতি যে খুব একটা সুস্থির নেই নেপাল সীমান্তে তা বলাই যায়!

কীভাবে ঘয়েছে ঘটনা?
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিহার নেপাল সীমান্তে বিহারের দিকে, রোজের মতো এদিনও সকালে চাষাবাদ করতে যান স্থানীয়রা। আর সেই সময়ই নেপালের সেনাবাহিনীর তরফে আসে গোলাগুলি।

নেপাল পরিস্থিতি
লিপুলেখ, লিম্পিয়াধুরা, কালাপানি এই তিল এলাকা নিয়ে ভারত নেপাল সংঘাত রয়েছে। এই ভারতীয় এলাকাগুলিকে নেপাল নিজের বলে দাবি করেছে। অন্যদিকে, ভারত এই এলাকায় রাস্তা নির্মাণ করতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে নেপাল ভারতের সঙ্গে কথা বলতে চেয়ে সচিব পর্যায়ের বৈঠকের আহ্বান জানায়। যাতে সায় দেয়নি ভারত। এরপরই ফুঁসতে শুরু করেছে কাঠমাণ্ডু।

প্রশ্ন তুলছে নেপাল
নেপালের বিদেশমন্ত্রী জানিয়েছেন, ভারত এখনও পর্যন্ত তাঁদের তরফে দেওয়া সীমান্ত সংঘাত নিয়ে আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি। এপ্রসঙ্গে তাঁর ক্ষোভ, যদি লাদাখ সীমান্তে চিন ভারত সংঘাত নিয়ে বেজিং এর সঙ্গে দিল্লি কথা বলতে পারে, তাহলে কাঠমান্ডু দিল্লি আলোচনা হবে না কেন?












Click it and Unblock the Notifications