Nepalese in Russia: শ'য়ে শ'য়ে নেপালি যুবকরা যাচ্ছেন রাশিয়ায় অস্ত্র ধরতে, কিন্তু কিসের লোভে
নেপালি যুবকরা রাশিয়া মুখী। তাঁরা রাশিয়ার প্রাইভেট মিলিটারি কোম্পানি ওয়াগনার গ্রুপে যোগ দিতে যাচ্ছেন (Nepalese in Russia)। সাম্প্রতিক সময়ে সপ্তাহখানেকের জন্য ওয়াগনারদের বিদ্রোহের কথা সামনে আসে। তবে তা সামলেও নেয় রাশিয়া। ওয়াগনার গ্রুপের বিদ্রোহী নেতা ইয়েভজেনি প্রিগোজিনকে শাস্তি না দিয়ে বেলারুশে নির্বাসনে পাছিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
ইতি মধ্যে ওয়াগনার গ্রুপ কোনও কোনও ক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর থেকে দক্ষ, তা প্রমাণ করে দিয়েছে। তারাই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্ব ইউক্রেনের বাখমুখ শহর দখল করে। তবে এই ওয়াগনার গ্রুপে নেপালি যুবকরা নয়, রাশিয়ার অনেক দাগী আসামীও রয়েছে।

তবে প্রশ্নটা হচ্ছে কেন নেপালি যুবকরা রাশিয়ায় যাচ্ছেন সেই ওয়াগনার গ্রুপে যোগ দিতে (Nepalese in Russia)। গত ১৬ মে থেকে রাশিয়ার প্রশাসন একবছর সেনাবাহিনীতে চাকরির পরে রাশিয়ার নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়েছিল। তারপর থেকে কয়েকশ নেপালি যুবক চুক্তি ভিত্তিক সেনা হিসেবে রাশিয়ার বাহিনীতেও যোগ দিয়েছে। এমনটাই রিপোর্ট প্রকাশিত হয়েছে।
পুতিনের প্রস্তাব ছিল বিদেশি যুবকদের কাজে লাগিয়ে সেনাবাহিনীকে শক্তিশালী করা। সেখানেই বলা হয় মোটা বেতন নিয়ে তাদের সেনাবাহিনীতে যোগ দিয়ে এক বছর যুদ্ধ করলে সপরিবারে রাশিয়ায় থাকতে পারবেন যোদ্ধারা। স্থায়ী নাগরিকত্বও দেওয়া হবে।
রাশিয়া যাওয়া নেপালি যুবকদের মধ্যে নেপালের সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্তরাও রয়েছেন (Nepalese in Russia) বলে জানা গিয়েছে। এব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন সেখানকার অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের একাংশ।
ভারতীয় সেনাবাহিনীতে গোর্খা রেজিমেন্ট রয়েছে। তবে ভারত সরকার গত বছর থেকে সেনাবাহিনীতে দীর্ঘ মেয়াদি চাকরির পরিবর্তে সংক্ষিপ্ত মেয়াদের চুক্তি ভিত্তিক চাকরি শুরু হয়েছে। সেখানে পেনশনের কোনও বিষয় নেই।
ভারত ব্রিটিশদের অধীনে থাকার সময় থেকেই গোর্খারা ছিলেন অন্যতম সেরা যোদ্ধা। এখনও তার অন্যথা নয়। তবে গোর্খাদের শুধু নেপাল কিংবা ভারতের সেনাবাহিনীতে নয়, ফ্রান্স এবং সিঙ্গাপুরের মতো দেশেও নিয়োগ করা হয়। এর আগে ইউক্রেনের সেনাবাহিনীতে নেপালি গোর্খাদের যোগদানের খবর পাওয়া গিয়েছিল।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নেপালি যুবকরা রাশিয়ায় সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন (Nepalese in Russia)। প্রকাশিত খবর অনুযায়ী নেপালি যুবকদের রাশিয়ানদের মাসিক আয় এক হাজার ডলারের নিচে হলেও এইসব যোদ্ধাদের আড়াই হাজার ডলার পর্যন্ত তারা দিয়ে থাকে।
এব্যাপারে রাশিয়ার নেপালি দূতাবাসের তরফে বলা হয়েছে, নেপালিদের রাশিয়ার সেনায় যোগদান (Nepalese in Russia) নিয়ে আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানেন না।












Click it and Unblock the Notifications