মানচিত্র বিতর্কের পর নেপাল এবার রামমন্দিরও নিজের সীমানায় চাইছে! দ্বন্দ্বে কীভাবে উস্কানি চিনের

মানচিত্র বিতর্কের পর নেপাল এবার রামমন্দিরও নিজের সীমানায় চাইছে! দ্বন্দ্বে কীভাবে উস্কানি চিনের

এদিন আন্দোমান ও নিকোবরের বিজেপি কর্মীদের সঙ্গে ভিডিও কন্ফারেন্সে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। এই কন্ফারেন্সে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ছাড়াও আন্দামান ও নিকোবরের একাধিক তাবড় নেতারা উপস্থিত ছিলেন। একনজরে দেখে নেওয়া যাক এদিন মোদী কী কী বলেন?

অযোধ্যা নয় , অযোধ্যাপুরী

অযোধ্যা নয় , অযোধ্যাপুরী

এদিন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জানিয়েছেন যে শ্রী রামচন্দ্রের জন্ম উত্তরপ্রদেশের অযোধ্যায় নয়, বরং দক্ষিণ নেপালের অযোধ্যপুরীতে হয়েছে। আর সেই বার্তায় আরও জোর দিতে এবার নেপালের প্রধানমন্ত্রী নিয়ে নিলেন আরও বড় পদক্ষেপ।

 রামচন্দ্রের জন্মস্থান নিয়ে বৈঠক!

রামচন্দ্রের জন্মস্থান নিয়ে বৈঠক!

নেপালেই যে শ্রী রামচন্দ্রের জন্মস্থান রয়েছে, তার নেপথ্যে নিজের সমর্থন পোক্ত করতে এবার চিনওয়ান জেলার মাদি থেকে আসা কয়েকজন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেপি শর্মা ওলি। আর তাতেই নেপালে রামচন্দ্রের জন্মস্থানকে ঘিরে বড়সড় প্ল্যান স্থির হয়েছে।

 রামচন্দ্রের জন্মস্থান বিতর্ক ও নেপালের প্ল্যান

রামচন্দ্রের জন্মস্থান বিতর্ক ও নেপালের প্ল্যান

জানা গিয়েছে, ওলির কথা মতো দক্ষিণ নেপালের অযোধ্যাপুরীতে শ্রীরামচন্দ্রের জন্মস্থান নিয়ে বড় পদক্ষেপ নিচ্ছেন ওলি। উত্তরপ্রদেশের অযোধ্যায় রামজন্মভূমির পুজোর প্রবল সাফল্য দেখে ওলি জানান, নেপালের অযোধ্যাপুরীতেও রামচন্দ্রের মূর্তি তৈরি করতে হবে। আর সেই এলাকাকেই রামচন্দ্রের জন্মস্থান হিসাবে ঘোষণা করতে চান ওলি।

চিনের দূত ও নেপালের অযোধ্যা বুলি!

চিনের দূত ও নেপালের অযোধ্যা বুলি!

উল্লেখ্য়, চিনের দূত হউ ইয়াঙ্কি নেপালের রাজনীতিতে যবে থেকে আঙ্গুলি হেলন শুরু করেছেন, তবে থেকেই নেপালের প্রধানমন্ত্রী চিনের কমিউনিস্ট পার্টির বুলি আওড়াচ্ছেন। আর সেই মতোই রামমন্দির নিয়েও মোদীর ভারতকে মাত দিতে পিছু ছাড়ছেন না ওলি। আর তার সাম্প্রতিক প্রমাণ নেপালের রামমন্দির প্রতিষ্ঠা। সূত্রের দাবি, ওলিকে বলা হয়েছে, ভারত বিরোধী যে কোনও পদক্ষেপেই নেপালকে মদত দেবে চিন।

 কোণঠাসা ওলি ও নেপালের রাজনীতি

কোণঠাসা ওলি ও নেপালের রাজনীতি

নেপালের রাজনীতিতে কোণঠাসা ওলি চাইছেন চিনের মদতে নতুন পার্টি গড়ে তুলতে। কারণ তাঁর নিজের পার্টিতে তিনি ধীরে ধীরে ব্রাত্য হচ্ছেন। পর পর কয়েকটি সিদ্ধান্তের জন্য নেপালের কমিউনিস্ট পার্টি চাইছেনা যে ওলি প্রধানমন্ত্রীর মসনদে বসুন। আর তাতেই গোঁসা ওলির। ফলে চিনের মদত এথন তাঁর দরকার। আর চিনের এই পুতুল খেলার শিকার এর জেরেই হয়ে যাচ্ছেন ওলি। যার ফলে অযোধ্যা ও রামমন্দির বিতর্ক এই মুহূর্তে তাঁর তুরুপের তাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+