নতুন করে এভারেস্টের উচ্চতা মাপবে নেপাল
২০১৫ সালের ভূমিকম্পে মাউন্ট এভারেস্টের উচ্চতায় পরিবর্তন ঘটেছে বলে মনে করছেন নেপালের কর্মকর্তারা। সেজন্যে আগামী দুবছর ধরে তারা বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ার উচ্চতা মাপার সিদ্ধান্ত নিয়েছেন।
২০১৫ সালের ভূমিকম্পে এভারেস্টের উচ্চতায় পরিবর্তন ঘটেছে বলে মনে করছে নেপাল। সেজন্যে আাগামী দুবছর ধরে তারা এভারেস্টের উচ্চতা মাপার সিদ্ধান্ত নিয়েছে।
নেপালের জরিপ দফতর বলেছে, এভারেস্টের উচ্চতা আগের জরিপগুলো অনুযায়ী ৮ হাজার ৮৪৮ মিটার (২৯ হাজার ২৯ ফুট) বলে মনে করা হয়। কিন্তু এভারেস্টের ভৌগোলিক অবস্থানে পরিবর্তন ঘটেছে বলে মনে করে তারা।
কাঠমান্ডু পোস্ট পত্রিকা নেপালের কর্মকর্তাদের বরাত দিয়ে জানাচ্ছে, আগামী দুবছর ধরে তারা এভারেস্টের উচ্চতা মাপবে। সেই সঙ্গে সেখানে জলবায়ুর পরিবর্তনের কী প্রভাব পড়েছে সেটাও দেখা হবে। পুরো জরিপে খরচ হবে প্রায় তের লাখ ডলার।
এভারেস্টের উচ্চতা মাপা হবে এই পর্বত শৃঙ্গের তিন দিক থেকে। শেরপারা এই জরিপের জন্য জরিপের যন্ত্রপাতি বহন করে পর্বত চূড়ায় নিয়ে যাবে।
এভারেস্টের উচ্চতা মাপার জন্য নেপালের এই উদ্যোগই একমাত্র উদ্যোগ নয়। গত সপ্তাহে ভারতের জরিপ অধিদফতরও একই কাজ করার ঘোষণা দেয়।
অনেক ভূতত্ববিদ মনে করেন ২০১৫ সালের ভূমিকম্পে এভারেস্ট শৃঙ্গ কিছুটা বসে গেছে।
এভারেস্ট শৃঙ্গের হিলারি স্টেপ বলে পরিচিত একটি প্রস্তরখন্ড ধসে পড়েছে বলেও মনে করেন অনেকে। যদিও এ নিয়ে বিতর্ক আছে। এভারেস্ট শৃঙ্গে আরোহনের ক্ষেত্রে 'হিলারি স্টেপ'কে সর্বশেষ বাধা হিসেবে গণ্য করা হয়।
গত মাসে এক ব্রিটিশ পর্বতারোহী দাবি করেন যে ২০১৫ সালের ভূমিকম্পে এই প্রস্তরখন্ড ধসে পড়েছে। তবে নেপালের শেরপারা সাথে সাথে এর প্রতিবাদ জানিয়ে বলেছেন, প্রস্তরখন্ডটি আগের জায়গাতেই আছে। সেটি হয়তো তুষারে ঢাকা পড়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?













Click it and Unblock the Notifications