নেপালে বিক্ষোভ, ভারতীয় নাগরিকদের জন্য কোন নির্দেশিকা দিল সরকার
নেপালে হিংস্র 'জেন জি’ বিক্ষোভের ফলে অন্তত ২০ জনের মৃত্যুর পর ভারত সরকার সেখানে বসবাসরত নিজের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এই বিক্ষোভের জেরে বেশ কয়েকটি শহরে কার্ফু জারি করা হয়েছে।
এদিন মঙ্গলবার নেপালে ভারতীয় নাগরিকদের জন্য একটি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই হিংস্র বিক্ষোভে ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাণহানির ঘটনায় গভীর শোকও প্রকাশ করা হয়েছে।

মন্ত্রকের তরফে বলা হয়েছে, "আমরা গতকাল থেকে নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অনেক তরুণ প্রাণ চলে যাওয়ায় গভীরভাবে দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।"
নেপাল সরকার ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর এই অস্থিরতা শুরু হয়েছে। এর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং এক্স-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মও রয়েছে। ওলি নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, এই সাইটগুলিকে সরকারের নিয়ন্ত্রণের আওতায় আনতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিদ্রোহের জেরে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করেছেন। ওলি রবিবার জানান, তার সরকার "অসঙ্গতি এবং অহংকারকে সবসময় বিরোধিতা করবে এবং জাতির অবমাননা করে এমন কোনও কাজ মেনে নেবে না।"
তবে কয়েক ঘণ্টা পরই সরকার 'জেন জি'-র চাপের কাছে নতি স্বীকার করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। নেপালের তথ্য মন্ত্রক সংশ্লিষ্ট সংস্থাগুলিকে অবরুদ্ধ সাইটগুলিতে পুনরায় প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।












Click it and Unblock the Notifications