ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, রিখটার স্কেলে তীব্রতা ৫.৪
ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। সোমবার ভোরের এই ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.৫। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
কাঠমান্ডু, ২৮ নভেম্বর : ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। সোমবার ভোরের এই ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.৫। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সোমবার ভোর ৫.৫ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমন্ডু থেকে ১৩১ কিলোমিটার দূরে রামেছাপ সীমান্ত এবং সোলুখুম্বু জেলায়। নামচে বাজার থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকা।

উল্লেখ্য, গত বছর ২৫ এপ্রিল নেপাল ৭.৮ তীব্রতার ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে নেপাল। এই ভূমিকম্পের জেরে প্রায় ৯০০০ মানুষের মৃত্যু হয়েছিল এবং প্রায় ২২,০০০ আহত হয়েছিলেন। এরপর ওই বছরই ১২ মে ৭.৩ তীব্রতার আফটার শকও অনুভূত হয়েছিল নেপালে।












Click it and Unblock the Notifications