Nepal Earthquake: ফের কম্পন নেপালে, রিখটার স্কেলে তীব্রতা ৩.৬, রেশ ভারতেও

ফের কম্পন নেপালে। শুক্রবার রাতের আতঙ্কের রেশ কাটার আগেই রবিবার সকালে ফের কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৬। কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তরপূর্বে ছিল কম্পনের কেন্দ্রস্থল।

হতাহতের এখনও কোনও খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে বাড়ির বাইরে বেড়িয়ে এসেছিলেন বাসিন্দারা। গত শুক্রবার মধ্যরাতে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে নেপালে। তাতে ১৫০ বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও সেখানে উদ্ধারকাজ চলছে। সেখানে একাধিকবার আফটার শক হয়েছে বলে জানা গিয়েছে।

Nepal Earthquake

নেপাল এখন আতঙ্ক পুরীতে পরিণত হয়েছে। শয়ে শয়ে মানুষ মারা গিয়েছে ভূমিকম্পে। রাতারাতি গৃহহীন হয়ে পড়েছেন কয়েকশো মানুষ। এখনও সেখানে উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। তারমধ্যে রবিবার ভোরে ফের ভূমিকম্প আতঙ্ক বাড়িয়েছে বাসিন্দাদের।

যদিও এই কম্পনের তীব্রতা তেমন ভয়ানক কিছু ছিল না। ৩.৬ তীব্রতার কম্পন হয়েছে। তবে এবার উৎসস্থল রাজধানী কাঠমাণ্ডুর কাছেই ছিল। শুক্রবার রাত ১২টা নাগাদ ভয়াবহ কম্পন অনুভূত হয়েছিল নেপালে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। এখনও পর্যন্ত ১৬৯ জের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিস্তীর্ণ এলাকায় ঘরবাড়ি একেবারে গুঁড়িয়ে গিয়েছে। রাতের বেলায় কম্পন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

শুক্রবারের তীব্র ভূমিকম্পের পর একাধিকবার আফটার শক অনুভূত হয়েছে। তারপরে আবার রবিবার ভোর চারটে নাগাদ ফের কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এদিকে আবার ভারতের অযোধ্যাতেও শনিবার গভীর রাতে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পের তীব্রতা ছিল ৩.৫। অযোধ্যা থেকে ২১৫ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+