নেপালের বাসদুর্ঘটনায় মৃত্যু হল ১৮ জন তীর্থযাত্রীর, আহত ১৭

কাঠমান্ডু (নেপাল), ৩ জুন : হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নদীতে পড়ল বাস। ঘটনাটি ঘটেছে পশ্চিম নেপালে। এই ঘটনায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। পুলিশসূত্রে জানানো হয়েছে, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

পুলিশ আধিকারিক, জয় বাহাদুর কাথায়েত জানিয়েছেন, সোমবার নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার পাল্টি খেতে খেতে লামচাউর গ্রামের কাছে একটি নদীতে পড়ে যায়। কাঠমান্ডু থেকে এই জায়গাটি প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।

গতকাল কয়েকজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেকের মৃত্যু হয়েছে। সোমবার মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮।

অধিকাংশ মৃতদেহই এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের অনুমান, ওই বাসের অধিকাংশ যাত্রীই হিন্দু তীর্থযাত্রী ছিলেন। নিকটবর্তী সুপরিচিত স্বর্গদ্বারীতে গিয়েছিলেন। এবং অধিকাংশই ভারতের নাগরিক।

পুলিশের তরফে এখনও এই দুর্ঘটনার পিছনে স্পষ্ট কোনও কারণ না জানালেও, অনুমান, ওই বাসটিতে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল। পাশাপাশি এক প্রত্যক্ষদর্শীদের কথায়, বাসের চালক কানে মোবাইল নিয়ে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। ফলে নিয়ন্ত্রণ হারায় চালক। এবং এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরে, গ্রামবাসীরাই উদ্ধারকার্যে এগিয়ে আসে। বাসের ভিতর থেকে আটকে থাকা মৃতদেহগুলি টেনে টেনে বের করা হয়।

যদিও নেপাল সরকারের তরফে জানানো হয়েছে, খারাপ রক্ষণাবেক্ষণের কারণে এবং রাস্তার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+