প্রয়াত নেলসন ম্যান্ডেলা

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল স্থানীয় সময় রাত ন'টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজীবন লড়েছেন অন্যায়ের বিরদ্ধে। নিজেকে মহাত্মা গান্ধীর 'ভাবশিষ্য' বলে দাবি করতেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর জোহানেসবার্গের বাড়িতে ভিড় জমে যায়। ভক্তরা কান্নাকাটি শুরু করে দেন। সারা বিশ্ব থেকে এসেছে শোকবার্তা। কিংবদন্তি এই নেতার মৃত্যুতে এখন রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে দক্ষিণ আফ্রিকায়।












Click it and Unblock the Notifications