পরমাণু অস্ত্রপ্রসারে গতি আনতে এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির দাবি জাপানের

টোকিও, ৫ সেপ্টেম্বর : চিনের বিপরীত অবস্থানে গিয়ে এবার সরাসরি এনএসজি (নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ)-তে ভারতের অন্তর্ভুক্তির দাবি জানাল জাপান। টোকিওর বক্তব্য, ভারত এনএসজিতে অন্তর্ভুক্ত হলে পরমাণু অস্ত্রপ্রসার রোধ অনেক গতিশীল হবে। [ভারতের এনএসজি অন্তর্ভূক্তিতে চিন ছাড়া আর যে দেশগুলি বাধা হল]

এদিন জাপানের বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ভারত যাতে এনএসজির সদস্যপদ পায় সেজন্য তারা লড়াই চালিয়ে যাবেন। জাপানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইয়াসুহিসা কাওয়ামুরা জানান, আমরা ভারতের পাশে থেকে কাজ করে যাব, কারণ আমরা বিশ্বাস করি এনএসজিতে ভারত প্রবেশ করলে পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি আরও গতিশীল হবে।

এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির দাবি জাপানের

চিন একেবারে প্রথম থেকেই এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করে চলেছে। সেই বিষয়ে মন্তব্য না করলেও জাপানের স্পষ্ট বক্তব্য, ভারত পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তিতে সই করুক এটা জাপানও চায়। তবে সেজন্য এনএসজিতে ভারতের প্রবেশ আটকে যাওয়া উচিত নয়।

চিন নিজে এনএসজি ইস্যুতে ভারতের প্রবেশের বিরোধিতা করলে নিয়মকানুন না মেনে পাকিস্তানকে পরমাণু প্রযুক্তির সাহায্য দিয়ে চলেছে। এবিষয়ে পাকিস্তানের নাম না নিলেও জাপান জানিয়ে দিয়েছে, অন্য বেশ কিছু দেশকে এনএসজির সদস্য হতে হলে আরও কিছুটা দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। আর ভারত এনটিপি-তে সই না করেও সেই দায়িত্ববোধের পরিচয় অতীতে বহুবার দিয়েছে বলে জানিয়েছে জাপান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+