পিওকে-তে ফের সক্রিয় হচ্ছে জঙ্গি শিবির, উত্তেজনা বাড়ছে সীমান্তে
পাক অধিকৃত কাশ্মীরে নতুন করে জেগে উঠেছে প্রায় ডজন খানেক জঙ্গি শিবির। গত কয়েকদিন ধরে সেখানে জঙ্গিদের আনাগোনা বেড়েছে। গোপন সূত্রে এমনই খবর পেয়েছেন গোয়েন্দারা।
পাক অধিকৃত কাশ্মীরে নতুন করে জেগে উঠেছে প্রায় ডজন খানেক জঙ্গি শিবির। গত কয়েকদিন ধরে সেখানে জঙ্গিদের আনাগোনা বেড়েছে। গোপন সূত্রে এমনই খবর পেয়েছেন গোয়েন্দারা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই পাকিস্তান সীমান্তে নতুন করে জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা চালাচ্ছে। কয়েকদিন আগেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন পুলওয়ামার মতো হামলা হতে পারে। কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদে ভারতের বিরুদ্ধে যেন উঠে পড়ে লেগেছে পাকিস্তান। সম্ভবত সেই কারণেই জম্মু-কাশ্মীর সীমান্তে নতুন করে জেগে উঠছে জঙ্গি শিবিরগুলি।

কারণ পুলওয়ামা হামলারা পর বালাকোট এয়ার স্ট্রাইকে প্রায় ডজন খানেক জঙ্গি শিবির গুঁিড়য়ে দিয়েছিল বায়ুসেনা। তারপর থেকে সীমান্তে জঙ্গি কার্যকলাপ একটু যেন থমকে গিয়েছিল। কিন্তু কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার পর নতুন করে জেগে উঠতে শুরু করেছে জঙ্গি শিবিরগুলি। তাতে পাক সেনাও মদত রয়েছে বলে দাবি করেছেন গোয়েন্দারা। সেনাবাহিনীর গোয়েন্দারা জানিয়েছেন, পিওকে-র কোটলি, রাওয়ালকোট, বাগ, মুজফফরাবাদে সক্রিয় হতে শুরু করেছে জঙ্গি শিবিরগুলি। এই নিয়ে সেনাবাহিনীকে সতর্কও করেছেন গোয়েন্দারা।
জৈশ, লস্কর-ই-তৈবা এবং তালিবানি জঙ্গি সংগঠনের প্রায় ১৫০ কমান্ডার কোটলি এবং সাভাইনাল্লার ফাগুস ও কুন্দ ক্যাম্পে জমায়েত করতে শুরু করেছে। জৈশ প্রধান মাসুদ আজহারের ভাই ইব্রাহিম আথারকেও পিওকে এলাকায় ঘোরা ফেরা করতে দেখা গিয়েছে।
গোয়েন্দাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কয়েকদিন আগেই সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিসের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক সেরেছেন। সেই বৈঠকে গোয়েন্দা প্রধান অরবিন্দ কুমার এবং জম্মু-কাশ্মীর পুলিসের ডিজিপি দিলবাগ সিংও ছিলেন।












Click it and Unblock the Notifications