লাদেন যেখানে লুকিয়ে ছিল, তার অদূরে বালাকোটকে জঙ্গিদের পীঠস্থান বানিয়ে ফেলেছিল পাকিস্তান
অ্যাবোটাবাদ থেকে মাত্র ৬০ কিমি দূরে অবস্থিত এই বালাকোট।
সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বহু পুরনো। একেবারে সরকারি আতিথেয়তায় সেদেশে জঙ্গিরা খাতির পায়। আর ভারত বিরোধী নাশকতার চক্রান্ত করে। তাতে মদত দেয় পাকিস্তানের সরকার-সেনা থেকে শুরু করে গোটা রাষ্ট্রযন্ত্র। এই পাকিস্তানেই লুকিয়ে ছিল আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। বেশ কিছুদিন পাহাড়ে ঘেরা অ্যাবোটাবাদে লুকিয়ে থাকার পরে মার্কিন সেনা ভিতরে ঢুকে নিকেশ করে লাদেনকে।

তার আগে পর্যন্ত ওসামা পাকিস্তানে রয়েছে তা অস্বীকার করে গিয়েছে তাঁরা। এমনকী ওসামা মারা যাওয়ার পরও বলেছে, এই খবর তাদের কাছে ছিল না। অর্থাৎ পাকিস্তান সরকার জানতই না যে ওসামা বিন লাদেন পাকিস্তানে লুকিয়ে রয়েছে।
ঠিক যেভাবে মাসুদ আজহারের জঙ্গি কার্যকলাপ নিয়ে পাকিস্তান নিরুত্তর থেকেছে, যেভাবে হাফিজ সইদের জঙ্গি কার্যকলাপকে পাকিস্তান সমর্থন জুগিয়েছে, সেভাবেই লাদেনকে নিয়েও পাকিস্তান নিরুত্তর ছিল। এই অঞ্চলকেই যে ভারত বিরোধী জঙ্গি ঘাঁটি হিসাবে পাকিস্তান গড়ে তুলেছে তা এদিনের হামলার পর স্পষ্ট হয়ে গিয়েছে।
অ্যাবোটাবাদ থেকে মাত্র ৬০ কিমি দূরে অবস্থিত এই বালাকোট। যেখানে জইশের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। পাখতুনখোয়ার এই অঞ্চলকে পাকিস্তান জঙ্গিদের স্বর্গরাজ্য করে রেখেছে। ২০০৫ সালের ভূমিকম্পে বালাকোট প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তারপরে ফের পাক সরকার এলাকার উন্নয়ন করে তাকে জঙ্গিদের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে।












Click it and Unblock the Notifications