ফের গ্রেফতার প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

ফের গ্রেফতার করা হল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। চৌধুরী সুগার মিল মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে।

ফের গ্রেফতার করা হল প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। চৌধুরী সুগার মিল মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো(ন্যাব) দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে। কট লোকপত জেল থেকে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা শুরু করেছে ন্যাব।

ফের গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

যদিও শরিফের আইনজীবী বারবার দাবি করেেছন কোনওভাবেই তিনি এই মামলার সঙ্গে জড়িত নন। শরিফকে আদালতে পেশ করার কথা আজই। এদিকে তাঁর গ্রেফতারির প্রতিবাদে আদালত চত্ত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন মুসলিম লিগ নওয়াজের কর্মী- সমর্থকরা। শরিফকে ১৫ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ন্যাব।

যদিও এই প্রথম নয়, নওয়াজের সম্পত্তির হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে এর আগেও। পাকিস্তানের প্রথম সারির সংবাদ পত্র ডনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে গত ৪ অক্টোবরই শরিফকে গ্রেফতারের নির্দেশিকা জারি করেছিলেন ন্যাবের চেয়্যারম্যান বিচারপতি জাভেদ ইকবাল। ন্যাবের তদন্তকারীরা এর আগে অভিযোগ করেছিলেন, চৌধুরি সুগার মিল মামলায় শরিফ তাঁদের তদন্তে সহযোগিতা করছেন না।

চৌধুরি সুগার মিলে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে নওয়াজ শরিফ ও তাঁর পরিবারের লোকেদের বিরুদ্ধে। এমনকী বেআইনিভাবে চৌধুরি সুগার মিলের শেয়ার বিক্রিরও অভিযোগ উঠেছে। এই মামলায় দুর্নীতির অভিযোগ রয়েছে নওয়াজ শরিফের মেয়ে মারিয়ামের বিরুদ্ধেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+