হৃদরোগে আক্রান্ত নওয়াজ শরিফ, চিকিৎসা চলছে লাহোর হাসপাতালে
কয়েকদিন আগেই চৌধুরি সুগার মিল মামলায় গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। তারপর থেকে তিনি লাহোর জেলেই ছিলেন।
কয়েকদিন আগেই চৌধুরি সুগার মিল মামলায় গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। তারপর থেকে তিনি লাহোর জেলেই ছিলেন। বৃহস্পতিবার অসুস্থ বোধ করায় লাহোর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এক পাক সাংবাদিকের টুইটে এই খবর জানা গিয়েছে।
হামিদ মির নামে ওই পাক সাংবাদিক জানিয়েছেন শনিবার দুপুরে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন শরিফ। তখনই চিকিৎসকরা জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছেন।

লাহোর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন উদ্বেগের কিছু নেই। আপাতত স্থিতিশীল আছেন শরিফ। তবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। তাঁর রক্তে প্লেটলেটের মাত্রা একেবারেই কমে গিয়েছিল। শুক্রবার স্বাস্থ্যের অবনতির কারণে তাঁকে জামিন দিয়েছে আদালত। তবে তার জন্য বন্ডে ১০ মিলিয়ন পাকিস্তানি টাকা দিতে হবে তাঁকে।
ইমরান সরকার আসার আগে থেকেই একের পর এক দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। চৌধুরি সুগারমিল মামলার আগে পানামা পেপার্স মামলায় আয় বহির্ভুত সম্মতি রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় নওয়াজ শরিফ এবং তাঁর মেয়ে মারিয়ামকে।












Click it and Unblock the Notifications