Nawaz Sharif: পাকিস্তানে নির্বাচনী প্রচারে নওয়াজ শরিফ! ফের ভারতের প্রশংসায় প্রাক্তন প্রধানমন্ত্রী
Nawaz Sharif: পাকিস্তান মুসলিম লিগের প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ফের একবার ভারতের প্রশংসা করলেন। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, প্রতিবেশী ভারত চাঁদে পৌঁছে গিয়েছে। কিন্তু পাকিস্তান এখনও মাটির ওপরে উঠতে পারেনি।
নওয়াজ শরিফ এবার ২০২৪-এর ফেব্রুয়ারি হতে যাওয়া সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি খাইবার-পাখতুনখোয়ার মানসেহরা অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গিয়েছে। নির্বাচনী প্রচারের প্রস্তুতির সময় নওয়াজ শরিফ বারে বারে ভারতের কথা উল্লেখ করেছেন এবং প্রশংসা করেছেন।

এর আগে মঙ্গলবার নওয়াজ শরিফ বলেছিলেন, পাকিস্তান বর্তমানে যে আর্থিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তার জন্য ভারত বা আমেরিকা কেউই দায়ী নয়। পাকিস্তান নিজেই এর জন্য দায়ী। পাকিস্তান নিজেই নিজের পায়ে গুলি চালিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
এরপর বুধবার নওয়াজ শরিফ বলেছেন, প্রতিবেশী ভারত চাঁদে পৌঁছে গিয়েছে, কিন্তু আমরা এখনও মাটির ওপরে উঠতে পারিনি। এক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
নওয়াজ শরিফ এনিয়ে চতুর্থবারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনী লড়াইয়ে সামিল হয়েছেন। এর আগে তিনি ১৯৯৩, ১৯৯৯ এবং ২০১৭ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তবে তিনি পাকিস্তানের অন্য প্রধানমন্ত্রীদের মতোই পাঁচ বছরের সময়কাল সম্পূর্ণ করতে পারেননি। তিনটি মেয়াদে তিনি প্রায় নয় বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।
চার বছরের রাজনৈতিক নির্বাসন কাটিয়ে গত অক্টোবরে লন্ডন থেকে পাকিস্তানের ফিরেছেন নওয়াজ শরিফ। উল্লেখ্য ২০১৮ সালে ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাটের দুর্নীতির মামলায় নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল পাকিস্তানের আদালত। ২০১৯-এ দোষী সাব্যস্ত নওয়াজ চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর গত ২১ অক্টোবর দেশে ফেরেন।
দেশে ফিরে নওয়াজ শরিফ বাংলাদেশের প্রশংসা করেন। তবে দেশে ফেরারে আগেই তিনি ভারতের প্রশংসা করেছেন। গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, ভারত চাঁদে যাচ্ছে, জি ২০-র আয়োজন করছে আর পাকিস্তান ভিক্ষা করছে। তিনি প্রশ্ন করেছিলেন, ভারত যা পারে পাকিস্তান তা পারে না কেন? এর জন্য দায়ী কে?
নওয়াজ শরিফ কটাক্ষ করে বলেছিলেন, গোটা বিশ্বের কাছে এক বিলিয়ন ডলারের জন্য পাকিস্তান ভিক্ষা করছে। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী বেজিং গিয়েছিলেন, আরব দেশগুলিতে গিয়েছিলেন। ফান্ডের জন্য তিনি ভিক্ষা চেয়েছিলেন।
এমন একটা সময় নওয়াজ শরিফ দেশে ফিরেছেন, যখন পিটিআই প্রধান তথা অপর প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কোশাখানা মামলাসহ দুর্নীতির একাধিক মামলায় জেলে রয়েছেন। তিনি ২০২৪-এর ফেব্রুয়ারিতে হতে যাওয়া সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেছেন। ইমরান খান লাহোর, ইসলামাবাদ এবং মিয়ানওয়ালি এই তিনটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications