অগ্নিপরীক্ষায় আজ ইমরান খান! লন্ডনের রাস্তায় নওয়াজ শরিফের উপর বড় হামলা
গোটা বিশ্বের নজর পাকিস্তানের উপর। আস্থাভোটের আগে ক্রমশ চড়ছে উত্তেজনা। আর এর মধ্যেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপর হামলার অভিযোগ। আর এহেন অভিযোগ ঘিরে সরগরম পাকিস্তানের রাজনীতি।
সরকার রাখতে পারবেন কি না! বড় পরীক্ষা ইমরানের উপর। গোটা বিশ্বের নজর পাকিস্তানের উপর। আস্থাভোটের আগে ক্রমশ চড়ছে উত্তেজনা। আর এর মধ্যেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপর হামলার অভিযোগ। আর এহেন অভিযোগ ঘিরে সরগরম পাকিস্তানের রাজনীতি।
এই ঘটনার পিছনে ইমরানেরই হাত রয়েছে বলে ইতিমধ্যর সুর চড়িয়েছেন নওয়াজ-কন্যা মরিয়ম শরিফ।

পিটিআই-য়ের এক কর্মী এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ
জানা গিয়েছে, লন্ডনে নওয়াজ শরিফের উপর এই হামলার ঘটনা ঘটেছে। ইমরান খানের রাজনৈতিক দল তহরিক-এ-ইন্সাফ অর্থাৎ পিটিআই-য়ের এক কর্মী এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর এই ঘটনার পরেই কড়া ভাষায় ইমরান খানের সমালোচনা করেছেন মরিয়াম। ঘটনা প্রসঙ্গে একটি টুইট করেছেন তিনি। সেখানে ইমরানের গ্রেফতারের দাবিতেও আওয়াজ তুলেছেন।

অতর্কিতেই নওয়াজ শরিফের উপর এহেন হামলার ঘটনা ঘটে
জানা যাচ্ছে, লন্ডনে অতর্কিতেই নওয়াজ শরিফের উপর এহেন হামলার ঘটনা ঘটে। ঘটনার সময়ে দেহরক্ষী থাকলেও অভিযুক্ত যুবককে ঠেকানো সম্ভব হয়নি। তাঁর উপরেও হামলা হয় বলে অভিযোগ। তাতে নওয়াজের দেহরক্ষী যথেষ্ট আহত হয়েছেন বলে প্রকাশিত খবরে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীও। তবে উদ্বেগের কিছু নেই বলেই খবর। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে লন্ডনে নওয়াজের দফতরের ঠিক বাইরেই।

ঘটনার পরেই সুর চড়িয়েছেন নওয়াজ-কন্যা মরিয়ম
ঘটনার পরেই নওয়াজ-কন্যা মরিয়ম তাঁর টুইটে লিখছেন, ইমরান খানের দল হিংসায় উস্কানি দিচ্ছে। আর সেই কারণেই আইনশৃঙ্খলার পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। এই বিষয়ে অবিলম্বে যারা জড়িত তাঁদের গ্রেফতার করা উচিৎ বলে দাবি তাঁর। এমনকি হিংসায় উস্কানি দেওয়ার জন্যে ইমরান খানকেও গ্রেফতারের দাবি জানান নওয়াজ কন্যা। তবে এই ঘটনায় শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ঠিক কি করতে চাইছেন সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলেননি তিনি।

সরে যাওয়া শুধু সময়ে অপেক্ষা ইমরানের
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়া শুধু সময়ে অপেক্ষা ইমরানের। কিন্তু তিনি নিজেকে এখনও একজন ক্রিকেটার হিসাবে মনে করেন। আর তাই শেষ বল পর্যন্ত খেলতে চান বলে জানিয়েছেন। তবে তথ্য বলছে, সংখ্যাগরিষ্ঠ প্রমাণে ব্যর্থ হবেন ইমরান। কারোর বেশীর ভাগই তাঁর বিপক্ষে। আর এজন্যে বিরোধীদের তো বটেই, বিদেশী শক্তিকেই দায়ি করেছেন ইমরান খান। আগামী পাক প্রধানমন্ত্রীর পদে আসতে নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। শনিবার তাঁকে তীব্র আক্রমণ শানিয়েছেন ইমরান। বিদেশীদের দালাল বলেও আক্রমণ শানান। আর এহেন মন্তব্যের পরেই লন্ডনের রাস্তাউ নওয়াজ শরিফের উপর হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য, নওয়াজ শরিফের ভাই ইমরানের বিরুদ্ধে অনাস্থা আনার ক্ষেত্রে অন্যতম উদ্যোগ দেখিয়েছিলেন।












Click it and Unblock the Notifications