জীবনের সঙ্গে লড়াই করছেন নওয়াজ, ইঙ্গিত মিলল ব্যক্তিগত চিকিৎসকের টুইটে
জীবনের সঙ্গে লড়াই করছেন নওয়াজ, ইঙ্গিত মিলল ব্যক্তিগত চিকিৎসকের টুইটে
রক্তে প্লেটলেট কাউন্ট অস্বাভাবিক হারে কমে যাওয়ার ফলে নওয়াজ শরিফের শারীরিক অবস্থার অবনতি ঘটল। মঙ্গলবার তাঁর ব্যক্তিগত চিকিৎসক এই তথ্য দিয়েছেন। সোমবারই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অসুস্থ বোধ করায় তাঁকে জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত সোমবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় নওয়াজ শরিফকে হাসপাতালে ভরতি করতে হয়। প্লেটলেট কাউন্ট কমার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর প্লেটলেট কমে গিয়ে দু হাজারে পৌঁছে যায়। নওয়াজের ব্যক্তিগত চিকিৎসক ডাঃ আদনান খান টুইটে বলেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, গুরুতর অসুস্থ, তিনি স্বাস্থ্য ও জীবনের সঙ্গে লড়াই করছেন। রক্তে প্লেটলেট কমে গিয়েছে এবং হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এমনকী তাঁর কিডনিতে প্রভাব পড়েছে। ব্লাড সুগার ও ব্লাড প্রেসারও স্বাভাবিক নেই তাঁর।’
পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী শনিবার তাঁর চিকিৎসা চলাকালীনই অ্যাঞ্জিনা অ্যাটাক বা বুকে ব্যাথা অনুভব করেন। তবে চিকিৎসার দু–দিন পরে তাঁর প্লেটলেট কাউন্ট কিছুটা বেড়েও ছিল। চিকিত্সায় ইতিবাচক সাড়া মেলায়, নওয়াজ শরিফকে নিয়ে ডাক্তারদের উদ্বেগ খানিকটা কমেছিল। তার মধ্যেই আবার হার্টের সমস্য ধরে পড়ে। ফলে, নতুন করে শারীরিক জটিলতা তৈরি হয় নওয়াজ শরিফের।
বিগত কিছুদিন ধরে অ্যাকিউট ইমিউন ডিজঅর্ডারে ভুগছেন নওয়াজ শরিফ। যে কারণে তাঁর প্লেটলেট কাউন্ট অস্বাভাবিক হারে কমে গিয়েছে। যা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।












Click it and Unblock the Notifications