সিধু ফের ইমরানের ডাকে সাড়া দিয়ে যাচ্ছেন পাকিস্তানে! সম্প্রীতির বন্ধনে আবদ্ধ দুই বন্ধু

‘বন্ধু’ ইমরান খানের ডাকে ফের পাকিস্তান যাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেসের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু। এর আগে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন।

'বন্ধু' ইমরান খানের ডাকে ফের পাকিস্তান যাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেসের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু। এর আগে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন। তাঁর সেই পাকিস্তান সফর নিয়ে উত্তাল হয়েছিল দেশের রাজনীতি। সেই বিতর্ককে উপেক্ষা করেই আবার তিনি বন্ধুর ডাকে সাড়া দিয়েছেন বলে খবরে প্রকাশ।

সিধুকে আমন্ত্রণ ইমরানের

সিধুকে আমন্ত্রণ ইমরানের

এবার ইমরান খান করতারপুর করিডোরের উদ্বোধন করতে চলেছেন। সেই অনুষ্ঠানেই তিনি আমন্ত্রণ জানিয়েছেন ‘বন্ধু' নভজ্যোত সিং সিধুকে। তাঁর ডাকে সাড়া দিয়ে তিনি আবারও পাকিস্তানে যাবেন বলে জানা গিয়েছে। আগামী ২৮ নভেম্বর করতারপুর করিডোর খুলে দেওয়ার কথা।

করতারপুর করিডোর খুলবেন ইমরান

করতারপুর করিডোর খুলবেন ইমরান

উল্লেখ্য, পাকিস্তানে গুরু নানকের জন্মস্থানে শিখ পুণ্যার্থীদের যাওয়ার জন্য করতারপুর করিডোর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান সরকার। প্রধানমন্ত্রী ইমরান খান নিজে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেই অনুষ্ঠানেই সিধুকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী সিধুকে আমন্ত্রণ জানানোর কথা স্বীকার করেছেন।

সিধুর অনুরোধের মান্যতা ইমরানের

সিধুর অনুরোধের মান্যতা ইমরানের

গত আগস্ট মাসে পঞ্জাব প্রদেশের মন্ত্রী কংগ্রেস নেতা সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানে পাক সেনাপ্রধানকে আলিঙ্গন করে বিতর্কে জড়িয়ে পড়েন সিধু। তখনই সিধু করতারপুর করিডোর খুলে দেওয়ার অনুরোধ করেছিলেন ইমরানকে।

সিধুর সাড়া বন্ধুর ডাকে

সিধুর সাড়া বন্ধুর ডাকে

সিধুর কথা রেখে ইমরান খান শিখ পুণ্যার্থীদের জন্য করতারপুর করিডোর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই অনুষ্ঠানেই ফের আমন্ত্রণ জানানো হয়েছে সিধুকে। সিধুও বন্ধুর ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। সিধু বলেন, এই করিডোর খুলে গেলে দু-পারের মানুষ ওই পুণ্যস্থানে যেতে পারবেন। সে জন্য তিনমাস আগে কাজ শুরু হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+