Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফিনল্যান্ড ন্যাটোর নিরাপত্তা পরিষদের সদস্য, রাশিয়ার সঙ্গে সীমানা এক লাফে দ্বিগুণ

ফিনল্যান্ড নিরাপত্তা পরিষদের সদস্য হতেই বদলে গেল সীমানা চিত্র। ফিনল্যান্ডের ন্যাটো যোগদানের সঙ্গে সঙ্গে রাশিয়ার সঙ্গে সদস্য দেশগুলির সীমানা দ্বিগুণ হল। ব্রিটেনের পররাষ্ট্রমন্রী্গর কাছে যোগদানের নথি ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্রীফে হস্তান্তর করতেই সদস্যপদ গ্রহণ সম্পূর্ণ হয়।

ফিনল্যান্ড ন্যাটোর ৩১তম সদস্য হয়েছে। ফলে ন্যাটোর নতুন সদর দফতরের সামনে এখন ফিনল্যান্ডের সাদা-নীল পতাকাটি আরও ৩০টি পতাকার সঙ্গে একটি বৃত্তে উড়তে থাকবে। ফিনল্যান্ডের ন্যাটো গোষ্ঠীতে যোগদান রাশিয়ার ভ্লাদিমির পুতিনের জন্য একটি বড় ধাক্কা।

ফিনল্যান্ড ন্যাটোর নিরাপত্তা পরিষদে

ইউক্রেনে রুশ আগ্রাসনের আগে বারবার ন্যাটোর সম্প্রসারণের অভিযোগ করা হয়েছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, প্রতিবেশীকে আক্রমণ করে রুশ নেতা ঠিক যা ঠেকাতে চেয়েছিলেন, আমরা সেটাই শুরু করে দিলাম। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষযে সতর্ক করে দিয়েছিলেন।

তিনি সতর্ক করে বলেছিলেন, ফিনল্যান্ডে কী ঘটছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে রাশিয়া। কেননা ন্যাটোর বৃদ্ধিকে তারা নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ-লঙ্ঘন বলে মনে করে। কিন্তু সেটিই ঘটে হেল। মিলিটারি ব্যান্ড ফিনল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজিয়ে ন্যাটোর সদস্য হতেই রাশিয়া ধাক্কা খেল।

ফিনল্যান্ড ন্যাটোর নিরাপত্তা পরিষদে

ফিনল্যান্ড রাশিয়ার সঙ্গে প্রায় ১৩৪০ কিলোমিটার পূর্ব সীমান্ত ভাগ করে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর ফিনল্যান্ড ন্যাটোর দিকে ঝুঁকে পড়ে। আগে ইউক্রেন বারবার আবেদন করা সত্ত্বেও ফিনল্যান্ড ন্যাটোর নিরাপত্ত জোটে ঢোকেনি। কিন্তু ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ তাদের চোখ খুলে দেয়।

একজন সদস্যের উপর আক্রমণ যে সবার উপর আক্রমণ, তা বুঝতে পারে ফিনল্যান্ডও। এর অর্থ রাশিয়া বা অন্য কোনো দেশ যদি ফিনল্যান্ড আক্রমণ করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ সমস্ত ন্যাটো সদস্যরা তার সাহায্য করবে। রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে ন্যাটোতে যোগদানের পক্ষে ৮০ শতাংশ রায় দেন ফিনল্যান্ডে।

ফিনল্যান্ড ন্যাটোর নিরাপত্তা পরিষদে

রাষ্ট্রপতি সাউলি নিনিসটো বলেন, "এটি ফিনল্যান্ডের জন্য একটি মহান দিন।" দেশের জন্য একটি নতুন যুগের সূচনা হল। ফিনল্যান্ড একটি নির্ভরযোগ্য মিত্র হবে এবং এর সদস্যপদ কারও জন্য হুমকি হবে না। নিরাপত্তা ও স্থিতিশীলতা খুব প্রয়োজন দেশের মানুষের জন্য।

এই চুক্তি ফিনল্যান্ডকে নিরাপত্তা দেবে এবং ন্যাটোকে আরও শক্তিশালী করে তুলবে বলে জানিয়েছেন মহাসচিব জেনস স্টলটেনবার্গ। এটিকে জোটের জন্য একটি গর্বের দিন হিসেবে বর্ণনা করেন তিনি। প্রেসিডেন্ট পুতিনের একটি ঘোষিত লক্ষ্য ছিল ইউক্রেনে আগ্রাসনে তার সীমান্তে যাতে কম ন্যাটো সদস্যভুক্ত দেশ পাওয়া যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+