ইউক্রেনের ১৫ শতাংশ রাশিয়ার সংযুক্তির প্রত্যাখ্যান ন্যাটোর, পুতিনের ওপর নয়া নিষেধাজ্ঞার সম্ভাবনা

ইউক্রেনের ১৫ শতাংশ রাশিয়ার সংযুক্তির প্রত্যাখ্যান ন্যাটোর, পুতিনের ওপর নয়া নিষেধাজ্ঞার সম্ভাবনা

ক্রেমনিলের একটি অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার বলে দাবি করেছেন। ঠিক একদিন বাদেই রুশ প্রেসিডেন্টের সেই দাবি অবৈধ বলে জানিয়েছে ন্যাটো। পুতিন রাশিয়ার খেরসন, জাপোরিঝিয়া, লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলগুলো নিজের বলে দাবি করেছে।

ইউক্রেনের পাশে ন্যাটো

ইউক্রেনের পাশে ন্যাটো

রুস প্রেসিডেন্টের আনুষ্ঠানিক ঘোষণার পরেই ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ন্যাটোর মিত্ররা রাশির অংশ হিসেবে ইউক্রেনের চারটি অঞ্চলকে স্বীকৃতি দিচ্ছে না। এই অঞ্চলগুলো রাশিয়া অবৈধভাবে দখল করেছে। অন্যদিকে, ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া দ্রুত করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট আবেদন করেছেন।

সাহায্যের প্রতিশ্রুতি জো বাইডেনের

সাহায্যের প্রতিশ্রুতি জো বাইডেনের

আমেরিকা ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত। আমেরিকা ন্যাটোর প্রতিটি অঞ্চল রক্ষা করতে বদ্ধ পরিকর বলে জানিয়েছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, 'আমেরিকা আমাদের ন্যাটো মিত্রদের সঙ্গে ন্যাটো ভূখণ্ডের প্রতি এক ইঞ্চি রক্ষা করার জন্য পুরোপুরি প্রস্তুত, তাই পুতিন, আমি যা বলছি তা ভুল বুঝবেন না। আমাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করতে চলেছি।' তিনি বলেন, পুতিন প্রতিবেশীদের এলাকা দখল করে ছাড় পাবেন না। আমরা ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখব।

পুতিনের দাবি

পুতিনের দাবি

রাশিয়া ইউক্রেনের ওপর সাত মাসের বেশি সময় ধরে সামরিক অভিযান চালায়। পুতিন ইউক্রেনের ১৫ শতাংশ অঞ্চল নিজেদের বলে দাবি করেছে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিন আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের বলে দাবি করেছেন। তারপর থেকেই পশ্চিমি দেশগুলো তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। পুতিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, যে কোনও মূল্যে রাশিয়ার ভূমি রক্ষা করবে।

ন্যাটোতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট

ন্যাটোতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট

পুতিনের ঘোষণার পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ঘোষণা করেন, ন্যাটো বাহিনীতে দ্রুত যোগদানের আবেদন জমা দিচ্ছেন। ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার আবেদনের পরেই ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন অভিযান করেছিল। তবে এখনই ন্যাটোর সদস্যপক ইউক্রেন পাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে বেশি গুরুত্ব দিতে চাইছে।

পুতিনের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে

পুতিনের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে

ন্যাটোর প্রধান বলেন, ইউক্রেনের যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ অংশে পৌঁচেছে। পুতি ইউক্রেনের অঞ্চলগুলোকে দখল করছে। পরমাণবিক হুমকি দেখাচ্ছে। তবে পুতিনের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে বলে তিনি মনে করছেন। তিনি বলেন, পুতিনের বেপরোয়া মনোভাব ও পরমাণু হুমকি ভয় পাবে না পশ্চিমি দেশগুলো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+