Ukraine-Russia war: নাসের হুসেনের সঙ্গে মিল পুতিনের ছবির, নেটদুনিয়ায় ট্রোলড প্রাক্তন ইংরেজ অধিনায়ক

Ukraine-Russia war: নাসের হুসেনের সঙ্গে মিল পুতিনের ছবির, নেটদুনিয়ায় ট্রোলড প্রাক্তন ইংরেজ অধিনায়ক

ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন তার নানা মন্তব্যের জন্য সুপরিচিত। অবসর নেওয়ার পর প্রাক্তন ইংরেজ অধিনায়ক ক্রিকেট-সম্পর্কিত নানান মতামত দিয়ে হেডলাইনে চলেই আসেন। তবে এবার সম্পূর্ণ অন্য এক কারণে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় চলে এসেছন তিনি। তাঁর ছবি ভাইরাল হচ্ছে পুতিনের নাম দিয়ে।

Ukraine-Russia war: নাসের হুসেনের সঙ্গে মিল পুতিনের ছবির, নেটদুনিয়ায় ট্রোলড প্রাক্তন ইংরেজ অধিনায়ক

রাশিয়ার সামরিক অভিযানের পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা চলছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার ইউক্রেনের উপর সর্বাত্মক আক্রমণ শুরু করেছে। অন্যান্য দেশকে সতর্ক করা হয়েছিল যে, তার পদক্ষেপে হস্তক্ষেপ করার যে কোনো প্রচেষ্টার ফলাফল হবে ভয়ংকর, যা তারা আগে কখনও দেখেনি।

এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ব্যস্ত ভ্লাদিমির পুতিন ও নাসের হুসেনের তুলনা করতে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রাক্তন ক্রিকেটারের খুব বেশি মিল নাও থাকতে পারে। তবে তাদের উভয়েরই একে অপরের সাথে একটি অদ্ভুত মিল রয়েছে। তাদের উভয়েরই টাক মাথা যা তাদের আরও বেশি সাদৃশ্য এনে নিয়েছে।

ভারতের আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা সোশ্যাল মিডিয়ায় নাসের হুসেনের একটি হাস্যকর পোস্ট শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই টুইটটি ভাইরাল হয়ে যায়। টুইটে তিনি পাকিস্তানি প্রাক্তন অধিনায়ক এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হাস্যকর খোঁচা দিয়েছেন।

টুইটারে তিনি লিখেছেন, "ইমরান খানকে তার সাম্প্রতিক রাশিয়া সফরে ইংল্যান্ডের ক্রিকেটার নাসের হুসেনের সঙ্গে দেখা করার জন্য রাখা হয়েছিল।"নকিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া হাস্যকর মেম এবং ভক্তদের প্রতিক্রিয়ায় প্লাবিত হয়, কারণ তারা হুসেনকে পুতিনের সঙ্গে তুলনা করে।

অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, সেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে হয়েছে তৎপর কেন্দ্রীয় সরকার।
পোল্যান্ডের ভারতীয় রাষ্ট্রদূত নাগমা মল্লিক জানিয়েছেন, পশ্চিম ইউক্রেনে থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য তিনটি দল তৈরি করা হয়েছে। যার মধ্যে একটি রয়েছে লাভিবে।

পোল্যান্ড সরকার সমস্ত রকম সহযোগিতা করছে। আটকে পড়া ভারতীয়দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। পোল্যান্ড ভারতীদের যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বার করে আনার জন্য অনেক কাজ করছে। প্রথম দফায় ৪৭০ জনকে সরিয়ে আনা হয়েছে। এয়ার ইন্ডিয়ার শুক্রবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে দুটি বিশেষ বিমান পাঠিয়েছিল। তাতে আটকে পড়া ভারতীয় তরুণদের দেশে ফেরানো হয়েছে।

আগেই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, যেসব ভারতীয়রা সড়কপথে রোমানিয়া সীমান্তে পোঁছেছে তাদের ভারতীয় কর্মকর্তারা বিখারেস্টে নিয়ে যাবে। তারপর সেখান থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে পাঠান হবে। বৃহস্ততিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই ইউক্রেন বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে।
সেই কারণেই রোমানিয়া দিয়ে দেশে ফেরানো হচ্ছে আটকে পড়া ভারতীয়দের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+