'লাল গ্রহ' মঙ্গল নিয়ে মতামত দিলেই জিততে পারেন নাসার পুরস্কার
পৃথিবীর অন্তিম সময় ধীরে ধীরে এগিয়ে আসছে। মানবসভ্যতাকে বাঁচিয়ে রাখতে হলে গ্রহান্তরে যাওয়া ছাড়া গতি নেই। এমন ধারণার কথাই শুনিয়েছেন বিজ্ঞানীরা।
আর এরকম হলে পৃথিবীর সবচেয়ে কাছে এবং ন্যূনতম হলেও বেঁচে থাকার সম্ভাবনা তৈরি করা যেতে পারে একমাত্র লালগ্রহ মঙ্গলে। আর সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা।

২০৩০ সালের মধ্যে মঙ্গলের মাটিতে মানুষের পদার্পণ ঘটাতে চাইছে নাসা। আর সেই লক্ষ্যে দিনরাত নিবিড় গবেষণায় ডুব দিয়েছেন গবেষকরা।
এরই মধ্যে নতুন প্রতিযোগিতার আয়োজন করেছে নাসা। কীভাবে মঙ্গলে নিশ্চিন্তে বসবাস করা যায় তা জানতে চেয়েছে নাসা। সবচেয়ে ভালো যার উত্তর হবে তাঁকে ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকারও বেশি মূল্যের পুরস্কার দেবে এই মহাকাশ গবেষণা সংস্থা।
কীভাবে দিনের পর দিন মঙ্গলে মানুষ সুস্থ-সবলভাবে বেঁচে থাকতে পারবে সে ব্যাপারে আপনার মতামত দিতে হবে। এর মধ্যে থাকবে খাদ্য, বাসস্থান, জল, শ্বাসযোগ্য বায়ুর সংস্থান, যাতায়াত সহ বেঁচে থাকার সমস্ত শর্ত। এগুলি ছাড়াও আপনার পছন্দমতো বিষয়ে আপনি মতামত জানাতে পারেন নাসাকে।
তবে শর্ত একটাই, আপনার মতামতগুলি অবশ্যই, প্রযুক্তিগত, আর্থিক ও পরিবেশগতভাবে উপযুক্ত হতে হবে। একইসঙ্গে পৃথিবী থেকে কোনওরকম সাহায্য নেওয়া যাবে না এমন ভাবনার কথাই জানাতে হবে।
আগামী ৭ জুন পর্যন্ত এন্ট্রি ফর্ম পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications