দুর্ঘটনার কবলে নাসার স্পেস স্টেশন, ছিদ্রপথে অবিরাম বেরচ্ছে বায়ু! কারণ জানতে দিশেহারা বিজ্ঞানীরা

বড়সড় দুর্ঘটনার কবল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আন্তর্জাতিক স্পেস সেন্টার। যার জেরে গত কয়েকমাস ধরেই বেশ অনেক মহাকাশ গবেষণাই ধীর গতিতে চলছে বলে জানান মহাকাশ বিজ্ঞানীরা। নাসা জানিয়েছে ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথম এই লিকেজের ঘটনা নজরে আসে। তবে এর জেরে এখনই বড়সড় কোনও বিপদের ঝুঁকি নেই বলেও জানাচ্ছেন নাসার গবেষকেরা।

 স্পেস স্টেশন ছিদ্র! অবিরাম বেরোচ্ছে বায়ু, কারণ জানতে দিশেহারা নাসার বিজ্ঞানীরা

তারপর থেকেই ওই ছিদ্রপথে অবিরাম বায়ু নিঃসরণ হয়েই চলেছে বলে জানাচ্ছেন নাসার মুখপাত্র ড্যানিয়েল হুট। শুক্রবার এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে একটি বিবৃতিও দিতে দেখা যায় তাকে। যদিও আদপেই স্পেস স্টেশনের কোন অংশে ওই ছিদ্র দেখা গেছে সেই বিষয়ে বিশদে কিছু বলতে পারেনি তিনি। তাঁর কথায়, “ কোন অংশ থেকে বায়ু নিঃসরণের ঘটনা ঘটছে সেই বিষয়ে এখনও আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আমাদের প্রযুক্তিবিদেরা বর্তমানে এর পিছনে আসল রহস্য উদঘাটনের চেষ্টা করছেন।

বর্তমানে স্পেস স্টেশনের প্রতিটি পৃথক মডিউলে বায়ুচাপ নিয়ন্ত্রণের জন্য মিশন নিয়ন্ত্রকদের সমস্ত স্টেশন হ্যাচগুলি বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগেও অগাস্টে একবার এই ধরণের পরীক্ষা-নিরীক্ষা চালায় ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা। তখনও লিকেজের রহস্য উদঘাটন সম্ভব হয়নি বলেই খবর। এরপর লিকেজের আসল কারণ চলতি সপ্তাহে ফের একবার এই পথে হাঁটতে দেখা যায় নাসার গবেষকদের। একইসাথে এই সময় স্টেশনের বেশ কয়েকটি উইন্ডো, সিল এবং ভালভেরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হয় বলে জানিয়েছেন নাসার মুখপাত্র ড্যানিয়েল হুট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+