বিশ্বের শীতলতম স্থানে তাপমাত্রা -৯৩.২ ডিগ্রি, বলছে নাসা

এর আগে পূর্ব আন্টার্কটিকারই ভস্তক গবেষণা কেন্দ্রে রেকর্ড হয়েছিল -৮৯.২ ডিগ্রি সেন্টিগ্রেড। ২১ জুলাই, ১৯৮৩ সালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এতদিন এই তথ্যই জানত সারা বিশ্ব। এবার নয়া শীতলতম জায়গার সন্ধান পাওয়ায় ভূগোল বই লিখতে হবে নতুন করে। নাসার বিজ্ঞানী টেড স্কামবোস বলেন, "এত ঠান্ডায় প্রশ্বাস নেওয়া খুব বিপজ্জনক। আপনার যখন-তখন বিপদ ঘটতে পারে। ঠান্ডার চোটে অক্সিজেন নাকে ঢোকা মাত্র বরফ হয়ে জমে যেতে পারে। সেক্ষেত্রে প্রশ্বাস বন্ধ হয়ে মরণ অনিবার্য।"
প্রসঙ্গত, এখন পৃথিবীর উষ্ণতম স্থান হল ইরানের দস্ত-ই-লুত মরুভূমি যেখানে ২০০৫ সালে তাপমাত্রা পৌঁছেছিল ৭০.০ ডিগ্রি সেন্টিগ্রেডে।












Click it and Unblock the Notifications