UFO অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করল NASA, এক বছরের গবেষণায় কী মিলল?

NASA: ইউএফও অর্থাৎ অচেনা উড়ন্ত বস্তুর কোনও অস্তিত্ব আদৌ আছে কি না, তা নিয়ে তদন্ত হয়েছে বিস্তর। আমেরিকা এই বিষয়ে বেশ গভীরে তদন্ত করেছে বলেই জানা যায়। অবশেষে সামনে এলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র (NASA) সেই গবেষণা রিপোর্ট। প্রতীক্ষিত সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইউএফও খুঁজে বের করার জন্য ঠিক কী কী প্রয়োজন।

প্রায় এক বছর ধরে গবেষণার (Nasa) পর বৃহস্পতিবার সেই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ইউএফও (UFO) খুঁজে বের করার জন্য উন্নততর স্যাটেলাইটের প্রয়োজন। এক বছর আগে গবেষণা শুরু হয়েছিল, যার জন্য খরত হয়েছে প্রায় ১ লক্ষ মার্কিন ডলার।

UFO

নাসা-র টিমের তরফে ৩৩ পাতার রিপোর্ট দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ইউএফও (UFO) খোঁজার ক্ষেত্রে বেশ কিছু বাধা আসছে। এ ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স কাজে লাগানোর প্রয়োজন রয়েছে। তাই এখনই এই অনুসন্ধানের ইতি টানা যাচ্ছে না।

এই টিম কোনও পুরনো তথ্য খুঁজে বের করার চেষ্টা করেনি। ১৬ জনের সদস্যদলের অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত বিজ্ঞানী মহাকাশে থেকে অনুসন্ধান চালিয়েছে। তবে বিজ্ঞানসম্মত তেমন কিছু পাওয়া যায়নি এখনও। তবে ইউএফও থাকার প্রমাণ একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা। আগামিদিনে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার খোঁজ চালানো হবে।

মনে করা হয়, ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের সন্ধান দিতে পারে কোনও ইউএফও (UFO)। তাই সেই অজানা রহস্যের খোঁজ জারি আছে বিশ্ব জুড়ে। আমেরিকা অবশ্য এই ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে। পেন্টাগনের অন্দরে এমন অনুসন্ধানের তথ্য়ও আগে সামনে এসেছে। তবে খুব গভীর অনুসন্ধান সম্পর্কে জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+