সূর্যের ভিতরে অগ্ন্যুৎপাত, মহাকাশে তীব্র অগ্নিতরঙ্গের ছবি প্রকাশ নাসার

মহাকাশে দুটি তীব্র অগ্নিতরঙ্গের খোঁজ পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

মহাকাশে দুটি তীব্র অগ্নিতরঙ্গের খোঁজ পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বুধবার ৬ সেপ্টেম্বর এই খোঁজ পাওয়া গিয়েছে। এর মধ্যে দ্বিতীয়টি বেশি তীব্র বলে নাসা জানিয়েছে।

মহাকাশে তীব্র অগ্নিতরঙ্গের ছবি প্রকাশ নাসার

এই বিকিরিত অগ্নিতরঙ্গ বিভিন্ন কমিউনিকেশন স্যাটেলাইট, জিপিএস ও পাওয়ার গ্রিডের কাজকর্মকে বিঘ্নিত করতে পারে বলে মনে করা হচ্ছে। নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি এই তথ্য সামনে এনেছে।

স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের মত অনুযায়ী এই ধরনের বিকিরণ উচ্চ ফ্রিকোয়েন্সির রেডিও কমিউনিকেশনে অন্তত এক ঘণ্টা ব্যাঘাত ঘটিয়েছে। সূর্যের চারিদিকে পাক খাওয়া অবস্থাতেও পৃথিবীতে বিচ্ছুরিত অগ্নিতরঙ্গ ব্যাঘাতের সৃষ্টি করেছে।

গত ৪ সেপ্টেম্বর সূর্যের মধ্যে অগ্ন্যুৎপাত হয়। তার থেকেই অগ্নিতরঙ্গ বিচ্ছুরিত হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সৌরঝড়ের ফলে অনেক সময়ে চৌম্বকীয় শক্তি উৎপন্ন হয় কিছু এলাকায়। সবমিলিয়ে সৌরচক্র এগারো বছর স্থায়ী হয়। সময় গড়িয়ে এলে এমন অগ্ন্যুৎপাতও কমে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+