ভারতের মিশন শক্তি-র সমালোচনায় নাসা, মহাকাশে জমা ধ্বংসাবশেষ নিয়ে ক্ষোভপ্রকাশ
ভারতের মিশন শক্তি কর্মকাণ্ডকে মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালো চোখে দেখেনি। সেই সুরে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ভারতের সমালোচনায় সরব হল।
ভারতের মিশন শক্তি কর্মকাণ্ডকে মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালো চোখে দেখেনি। সেই সুরে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ভারতের সমালোচনায় সরব হল। মহাকাশে ৪০০ টুকরো ধ্বংসাবশেষ ছড়িয়েছে ভারতের মিশ শক্তি কর্মকাণ্ডের ফলে। যাকে ভয়ানক বিষয় বলে নাসা উল্লেখ করে বিবৃতি দিয়েছে। নাসার আধিকারিক জিম ব্রিডেনস্টাইন বলেছেন, নিজেদের কৃত্রিম উপগ্রহ ধ্বংস করে ভারত মহাকাশে অনেক ধ্বংসাবশেষ তৈরি করেছে।

এর ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের জন্য সমস্যা তৈরি হয়েছে। ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর বক্তৃতা সভায় জিম ব্রিডেনস্টাইন একথা বলেছেন।
গত সপ্তাহে ভারত নিজেদেরই অকেজো কৃত্রিম উপগ্রহ মহাকাশে ধ্বংস করেছে। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছে ভারত। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিন এই কৃতিত্ব অর্জন করেছে। সেই খবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে জানিয়েছেন। যা নিয়ে দেশে আলোচনা-সমালোচনা চলছে।
নাসা বলেছে, উপগ্রহের ধ্বংসাবশেষের অনেক টুকরোই বড় নয়। আবার কিছু টুকরো রয়েছে বেশ বড় আকারের। সেগুলিই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের সমস্যায় ফেলবে। আরও বড় কথা ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩০০ কিলোমিটারের মধ্যে কৃত্রিম উপগ্রহ ধ্বংস করেছে ভারত। যার ফলে আরও সমস্যা হচ্ছে। কারণ এই দূরত্বের কাছাকাছির মধ্যেই আন্তর্জাতিক স্পেস স্টেশন সহ বিভিন্ন অন্য কৃত্রিম উপগ্রহগুলি রয়েছে।












Click it and Unblock the Notifications