Narendra Modi's USA Visit: মার্কিন সফরে বিরাট চমক, সাংবাদিক সম্মেলনে বাইডেনের সঙ্গী মোদীও!
মার্কিন যুক্তরাষ্ট্র সফরে নরেন্দ্র মোদীর ঐতিহাসিক সিদ্ধান্ত। হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন করবেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর নরেন্দ্র মোদীর কাছ থেকে আসেনি।
গত ৯ বছরে একবারই মাত্র প্রথাগত সাংবাদিক সম্মেলন করেছিলেন, কিন্তু তাও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি। ২০১৯ সালের লোকসভা ভোটের সময় দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে নিয়ে সাংবাদিক সম্মেলনে আসেন মোদী। কিন্তু প্রেস কনফারেন্সের শুরুতেই মোদী জানিয়ে দিয়েছিলেন তাঁদের দলে সভাপতি সর্বোচ্চ ক্ষমতাধীন ব্যক্তি।তাই তিনিই সব উত্তর দেবেন।

সমালোচনার জবাব দিতে মার্কিন সফরকেই বেছে নিলেন মোদী। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন তিনি। জানা গিয়েছে সাংবাদিক সম্মেলনে এক মার্কিন সাংবাদিক এবং এক ভারতীয় সাংবাদিকের কাছ থেকে একটি প্রশ্ন থাকবে। সেই প্রশ্নেরই উত্তর দেবেন ভারতের প্রধানমন্ত্রী।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি মোদীর সাংবাদিক সম্মেলনটিকে একটি 'বড় বিষয়' বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই বিষয়ে জানিয়েছেন, 'হোয়াইট হাউস কৃতজ্ঞ যে সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেবেন।













Click it and Unblock the Notifications