Narendra Modi's USA visit: কৌশল বদল আমেরিকার! মোদীকে মানবাধিকারের 'পাঠ' দেবেন না বাইডেন
ভারতে মানবাধিকার নিয়ে উদ্বেগ থাকলেও নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের (Narendra Modi's USA visit) প্রশংসায় সে দেশের প্রশাসন। এদিন আমেরিকার প্রসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। তিনি দু-দেশের মধ্যে সম্পর্ককে এই সময়ে সংজ্ঞায়িত অংশীদারিত্বের অন্যতম বলে বর্ণনা করেছেন।
প্রসঙ্গত যখন মোদী বিশ্বের মঞ্চে দেশের প্রভাব বাড়াতে চাইছেন, সেই সময় ওয়াশিংটন চায় ভারত চিনের কৌশলগত বিরোধী হয়ে উঠুক। ভারতের প্রধানমন্ত্রী মোদীর এবারার সফরে আমেরিকার সঙ্গে ভারতের মাইক্রন টেকনোলজি, প্রতিরক্ষা সহযোগিতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন চুক্তি করবেন।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, বাইডেন ভারতের কাছে, সেদেশের মানবাধিকার নিয়ে উদ্বেগপ্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। তবে তিনি মোদীকে এনিয়ে বিশেষ কিছু বলবেন না। তিনি আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যখন সংবাদ মাধ্যম, ধর্ম কিংবা স্বাধীনতার প্রতি চ্যালেঞ্জ দেখে, সেই সময় মত প্রকাশ করে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ভারতে রাজনীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রশ্ন কোথায় যায়, সেই প্রশ্নটি ভারতীয়রাই নির্ধারণ করবেন। এটা মার্কিন যুক্তরাষ্ট্র নির্ধারণ করবে না। মোদীকে মানবাধিকার নিয়ে চাপ দিতে প্রেসিডেন্ট বাইডেন ডেমোক্র্যাটদের চাপের মধ্যে রয়েছেন।

উল্লেখ করা প্রয়োজন যে ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মোদী পাঁচবার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন (Narendra Modi's USA visit)। তার মধ্যে এবারের সফর রাষ্ট্রীয় এবং এভারের সফরে সম্পূর্ণ কূটনৈতিক মর্যাদা রয়েছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের দক্ষিণ লনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মোদীকে স্বাগত জানানো হবে (Narendra Modi's USA visit)। বাইডেন এবং মোদী ওভাল অফিসে আলোচনা করবেন এবং ওইদিন রাতে মোদীর সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজও রয়েছে।
-
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের











Click it and Unblock the Notifications