শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান! রামায়ণের উপর পুতুল নাচ দেখে কুর্নিশ জানালেন শিল্পীকে
থাইল্যান্ড (Thailand) সফর শেষে শুক্রবার ৩ দিনের জন্য শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী মোদী। এটি তাঁর তৃতীয় মেয়াদে শ্রীলঙ্কায় (Sri Lanka) প্রথম সফর। যার মূল লক্ষ্য, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, শক্তি, স্বাস্থ্য এবং বাণিজ্য খাতে সহযোগিতা ও ডিজিটালাইজেশন বাড়ানো। এদিন ভারতীয় সময় রাত ৯টা নাগাদ কলম্বোয় অবতরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) বিমান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার পাঁচ মন্ত্রী।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন- বিদেশমন্ত্রী ভিজিথা হেরাথ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ক্রিশান্থা আবেসেনা, শ্রমমন্ত্রী অনিল জয়ন্ত, মৎস্যমন্ত্রী রামলিঙ্গম চন্দ্রশেখর, স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী নালিন্দা জয়তিসা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সরোজা সাবিত্রী পৌলরাজ। এদিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে করা হয় সুবিশাল আয়োজন। গত বছর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকের দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রী মোদীর প্রথম সফর।

এই সফরের সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২২ সালের অর্থনৈতিক সংকটের পর শ্রীলঙ্কা পুনর্গঠনে ভারতের সহায়তার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবেন। দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেও তিনি এই সফর শুরু করেছেন। বাণিজ্য, প্রতিরক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তা এজেন্ডায় থাকবে। তিনি ভারতের জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন (NTPC) এবং শ্রীলঙ্কার সিলন বিদ্যুৎ বোর্ডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যৌথ উদ্যোগ চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। যার মাধ্যমে ত্রিঙ্কোমালীতে ১২০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন হবে বলে ধারণা।
জানা যায়, এদিন প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট দিশানায়েকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনাও রয়েছে। যা ভারত-শ্রীলঙ্কা সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করবে বলেই আশা করা যাচ্ছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশ যৌথ সামুদ্রিক নজরদারি, সামরিক মহড়া ও সরঞ্জাম সহায়তা বৃদ্ধি করবে। যা ভারত মহাসাগরে ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ মোকাবিলায় সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে দিশানায়েক শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময়ে ভারতের সহায়তাকে ভুয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে ২০২২ সালে যখন ভারত শ্রীলঙ্কাকে ২.৯ বিলিয়ন ডলার মূল্যের আইএমএফ ঋণ পেতে সহায়তা করেছিল। এই সফরের সময় তামিলনাড়ু বিধানসভা কচ্ছতিভু দ্বীপ শ্রীলঙ্কা থেকে উদ্ধারের প্রস্তাব পাস করেছে, যা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিতর্কের কেন্দ্রবিন্দু।
কলম্বোতে অবতরণের পর সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, "এই সবে কলম্বোতে অবতরণ করলাম। মন্ত্রী ও গণ্যমান্য ব্যক্তিরা যাঁরা বিমানবন্দরে আমাকে স্বাগত জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। শ্রীলঙ্কায় আগামী কর্মসূচির অপেক্ষায় রয়েছি।"
এদিন সকাল ৯:১০ মিনিটে প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এরপর সকাল ১০টা ২০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কার প্রতিপক্ষের সাথে বৈঠক করবেন। এরপর সকাল ১১ টায় প্রতিনিধি পর্যায়ের আলোচনা হবে। সকাল ১১:৩০ মিনিটে উভয় দেশের প্রধানরা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করবেন। এদিন প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কায় কয়েকটি ভার্চুয়াল প্রকল্প উদ্বোধন করবেন বলেও জানা গিয়েছে। যা দ্বীপ রাষ্ট্রটির অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক পুনর্গঠনে সহায়ক হবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications