Narendra Modi: প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফর, G-7 সামিটে যোগ দিতে ইতালি পৌঁছে গেলেন মোদী

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতালি পৌঁছে গিয়েছেন তিনি। জি-৭ সামিটে যোগ দিতে ইতালি গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একাধিক দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা রয়েছে তাঁর।

জানা গিয়েছেন মার্কিন প্রেসিেডন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী বছরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে বাইডেনের সঙ্গে মোদীর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও রয়েছেন।

Narendra Modi reached Italy to participate G-7 Summit

ইতালিতে পৌঁছেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, বিশ্বের নেতারা মিলে একাধিক আন্তর্জাতিক সমস্যা সমাধানের পথে অগ্রসর হবেন। ইতালিতে আজ থেকেই একাদিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শোনা যাচ্ছে পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী।

ইতালির একটি বিলাসবহুল রিসর্টে হবে একের পর এক দ্বিপাক্ষিক বৈঠক। জি-৭ সামিটে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাবেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জি-৭ নেতাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজ, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট ইরসুলা ভন ডের লেয়ান, ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিেডন্ট চার্লস মিশেল যোগ দেবেন এই বৈঠকে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিরও উপস্থিত থাকা কথা এই বৈঠকে। সেই বৈঠকে ইউক্রেন-রাশিয়ার সংঘাত নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব শান্তির পরিবেশ বিঘ্নিত হতে শুরু করেছে। ভারতের সঙ্গে ইতালির দ্বিপাক্ষিক আলোচনা চলবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+