Narendra Modi: 'আব কি বার মোদী সরকার', দুবাইয়ে পা রাখতেই স্লোগান উঠল প্রধানমন্ত্রীকে ঘিরে
Narendra Modi: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ। সঙ্গে সঙ্গে দুবাই উড়ে গিয়েেছন প্রধানমন্ত্রী মোদী। দুবাইয়ের মাটিতে পা রাখতেই উঠল মোদী মোদী স্লোগান। 'আব কি বার মোদী সরকার', স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা।
গতকাল সদ্য পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। আর নির্বাচন শেষ হয়েই শুরু হয়ে গিয়েছে বুথ ফেরত সমীক্ষা। তাতে রাজস্থানে ফের বিজেপি সরকার গঠনের ইঙ্গিত মিলেছে। অন্যদিকে ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ িনয়ে একটু অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার মাঝেই দুবাই উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

দুবাই সামিটে যোগ দেবেন তিনি। মোদী দুবাইয়ে পা রাখতেই শুরু হয়ে গিয়েছে আবকি বার মোদী সরকার স্লোগান। ২০২৪-র লোকসভা ভোট ক্রমশ এগিয়ে আসছে। এক প্রচার বছরের শুরুতেই লোকসভা ভোটের দামাম বেজে যাবে গোটা দেশে। সেকারণে জানুয়ারি মাসেই রাম মন্দিরের উদ্বোধন করে ফেলতে চাইছে মোদী সরকার।
বরাবরই আন্তর্জাতিক মঞ্চে মোদীর জনপ্রিয়তা রয়েছে। আমেরিকাই হোক আর দুবাই। প্রবাসী ভারতীয়দের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা যে অনেকটাই বেশি অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের তুলনায় সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেকারণেই আমেরিকায় হোয়াইট হাউসে মোদীর অারে বসেছিল ডিনার পার্টি।












Click it and Unblock the Notifications