পশুপতিনাথ মন্দিরে পুজো নরেন্দ্র মোদীর, উপচে পড়ল ভিড়
দু'দিনের সফরে গতকালই এখানে এসে পৌঁছন নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে জমকালো অভর্থ্যনা করা হয়। বৈঠক করেন প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে।
এ দিন পশুপতিনাথ মন্দিরে ঢোকার সময় তিনি অনুরোধ করেন, ভিতরে যেন কোনও নিরাপত্তারক্ষী না থাকে। তিনি শান্ত মনে ভগবানের কাছে প্রার্থনা করতে চান। সেই মতো তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি কমান্ডোরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে পড়ে। নেপাল সরকারের তরফেও কেউ তাঁকে সঙ্গ দেয়নি। ভিতরে শুধু পুরোহিত ছিলেন। বেশ কিছুক্ষণ ভগবান পশুপতিনাথের কাছে প্রার্থনা সেরে পুজো দিয়ে তিনি বেরোন। সাংবাদিকদের বলেন, খুবই প্রসন্নতা অনুভব করছেন। তাঁকে দেখতে কাঠমাণ্ডুর রাস্তায় ভিড় উপচে পড়ে। হুড়োহুড়ি শুরু হয়ে যায়। হিমশিম খান নিরাপত্তারক্ষীরা।
দুপুরে তিনি সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি রামবরণ যাদবের সঙ্গে। তাঁর সম্মানে একটি ভোজসভার আয়োজন করা হয়েছিল। বিরোধী দলনেতা তথা একদা মাওবাদী জঙ্গি প্রচণ্ড ওরফে পুষ্পকমল দহালের সঙ্গেও একান্তে বৈঠক হয়েছে নরেন্দ্র মোদীর। তাঁর এই সফরে নিশ্চিতভাবেই লাভবান হয়েছে নেপাল। কারণ নেপালকে ১০০ কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। দুই দেশের মধ্যে তেলের পাইপ লাইন তৈরির কাজও খুব তাড়াতাড়ি শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Never before! <a href="https://twitter.com/PMOIndia">@PMOIndia</a> amidst 1000s who thronged streets of Kathmandu, as never before, to cheer him. <a href="http://t.co/7QMuiuvkTg">pic.twitter.com/7QMuiuvkTg</a></p>— Syed Akbaruddin (@MEAIndia) <a href="https://twitter.com/MEAIndia/statuses/495903001224036352">August 3, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>












Click it and Unblock the Notifications