Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Narendra Modi at Kuwait: কুয়েতে পৌঁছেই বড় কাজ সেরে ফেললেন মোদী! জানেন কাদের সঙ্গে দেখা হল

Narendra Modi at Kuwait: দু'দিনের সফরে কুয়েতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে গিয়ে রামায়ণ ও মহাভারতের (Ramayana and Mahabharata) অনুবাদকের সঙ্গে সাক্ষাৎ হল তাঁর। আব্দুল্লা বারোন্থে নামে ওই সাহিত্যিক আরবি ভাষায় (Arabic language) ভারতীয় মহাকাব্যের অনুবাদ করেছেন। বইগুলির পাবলিশার আব্দুল্লতিফ আলনেসেফও ( Abdullateef Alnesef) দেখা করেন মোদীর (Pm Modi) সঙ্গে।

আলনেসেফ জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করা তাঁর জন্য অত্যন্ত সম্মানের। তিনি আরও জানিয়েছেন ওই দুই গ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে ১০১ বছর বয়সী আইএফএস অফিসার মঙ্গল সাইন হান্ডার সঙ্গেও দেখা করেছেন তিনি।

Narendra Modi meets the translator of Ramayana and Mahabharata at kuwait

শনিবার কুয়েতে (Narendra Modi at Kuwait) পৌঁছেছেন তিনি। ৪৩ বছর পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েত সফরে গেলেন। সেখানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী তাঁকে স্বাগত জানাতেও প্রবাসীদের ভিড় একেবারে চোখে পড়ার মতো ছিল।

জানা যাচ্ছে, সে দেশের শেখ সাদ আল আব্দুল্লায় স্পোর্টস কমপ্লেক্সে হবে প্রধানমন্ত্রীর সভা। ইভেন্টের নাম 'হালা মোদী'। একই সঙ্গে লেবার ক্যাম্প পরিদর্শন করবেন মোদী। কুয়েতের মোট জনসংখ্যার ২১ শতাংশই ভারতীয়। আর ওই দেশে যত কর্মী কাজ করেন, তার মধ্যে ৩০ শতাংশই ভারতীয়। পাবলিক সেক্টর থেকে ডোমেস্টিক সেক্টর- সব ক্ষেত্রে ভারতীয় কর্মীদেক উপস্থিতি লক্ষ্য করা যায়।

কুয়েতের ভারতীয় দূতাবাসের তরফ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েে। বলে রাখা প্রয়োজন, ভারতে বাণিজ্যিক পার্টনারগুলির মধ্যে কুয়েত অন্যতম। ২০২৩-২৪ অর্থবর্ষে দুই দেশের মধ্যে প্রায় ১০.৪৭ বিলিয়নের ব্যবসা হয়েছে। গোটা বিশ্বে তৃতীয় বৃহত্তম ভোজ্য তেলের রফতানিকারী দেশ হল এই কুয়েত।

এই প্রথমবার ভারত প্রায় ২ বিলিয়ন ডলারের পণ্য কুয়েতে রফতানি করেছে। দুই দেশের মধ্যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরে দুই দেশের সম্পর্ক আরও মজবুত (Narendra Modi at Kuwait) হবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৮১ সালে কুয়েত সফর করেছিলেন। আবার পরবর্তীতে ২০০৯ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি পশ্চিম এশিয়ার দেশ সফর করেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+