Modi-Trump Meeting: মোদীর সঙ্গে বৈঠকের আগে কর নিয়ে ট্রাম্পের 'রহস্যময়' পোস্ট! বিশ্বজুড়ে বাড়ছে 'ভয়'

Narendra Modi-Donald Trump Meeting: বৃহস্পতিবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই কর আরোপ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট। সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্টের বার্তা, পারস্পরিক কর নিয়ে গুরুত্বপূর্ণ এক ঘোষণা করা হবে।

একদিকে যখন মোদীর সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের দিকে তাকিয়ে গোটা বিশ্ব, তখন এই পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ য়া নাগাদ এই সংক্রান্ত ঘোষণা (Narendra Modi-Donald Trump Meeting) করা হবে বলেও জানানো হয়েছে।

Narendra Modi

Narendra Modi-Donald Trump Meeting: কি লিখলেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখছেন, আজ বড় একটা দিন, পারস্পরিক শুল্ক আরোপ (reciprocal tariff)। সর্বশেষে আমেরিকাকে আবার মহান করে তোলার বার্তা। আর এহেন বার্তার পরেই শুরু হয়েছে একাধিক জল্পনা। বিশেষ করে কোন কোন দেশের উপর এই শুল্ক বসানো হবে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। অভিবাসী নিয়ে চলা বিতর্কের মধ্যেই কানাডা এবং মেক্সিকোর উপর ২৫ শতাংশ কর বসানোর নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প।

প্রবল চাপে অবিবাসী সমস্যা মেটানোর কথা জানায় দুই দেশ অর্থাৎ কানাডা এবং মেক্সিকো। এরপরেই এই বিষয়ে এই দুই দেশের উপর ধীরে চলো নীতি নেন মার্কিন প্রেসিডেন্ট।

এই বিষয়ে ভারতকে কার্যত হুঁশিয়ারি দিতে ছাড়েননি। ভারত শুল্ক না কমালে আমেরিকাও দ্বিগুণ তা করবে বলে হুঁশিয়ারি দেন। ফলে রহস্যময় পোস্ট ঘিরে আশঙ্কার কালো মেঘ বিশ্বজুড়ে তৈরি হচ্ছে।

Narendra Modi-Donald Trump Meeting: মোদী-ট্রাম্প বৈঠক

ভারতীয় সময় রাত ২ টো বেজে ৩৫ মিনিটে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুল্ক, H-1B সহ একাধিক বিষয়ে ভারত এবং আমেরিকার সম্পর্ক অন্য দিকে মোড় নিয়ে সাম্প্রতিক সময়। এই অবস্থায় মোদী-ট্রাম্প বৈঠকের দিকে তাকিয়ে গোটা দেশের মানুষ।

বৈঠক প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, মোদী-ট্রাম্প বৈঠক গুরুত্বপূর্ণ। যেখানে ডিফেন্স, ব্যবসা, এনার্জি, পরিকাঠামো সহ একাধিক বিষয়েদুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হবে। পাশাপাশি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ যাতে শেষ করা যায় সে বিষয়ে ট্রাম্প মোদীর সঙ্গে আলোচনা করতে পারেন বলে মত এক আধিকারিকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+