Narendra Modi:'বন্দেমাতরম' ধ্বনিতে মোদীকে অভ্যর্থনা, ৪১ বছর পর অস্ট্রিয়ায় পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী

রাশিয়া সফর শেষ করেই অস্ট্রিয়ায় উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪১ বছর পর এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রপ্রধান অস্ট্রিয়ায় পা রাখলেন বলে জানা গিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান অস্ট্রিয়ার চ্যান্সেলর।

ভিয়েনায় প্রধানমন্ত্রী মোদীর অভ্যর্থনায় বিশেষ আয়োজন করা হয়েছিল। বন্দ্যোমাতরম মিউজিক কনসার্টের মাধ্যমে সেখানে প্রদানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। ভিয়েনায় পৌঁছনোর পরেই অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেইমারের সঙ্গে বৈঠক করেন মোদী।

Narendra Modi

গতকাল রাশিয়ায় প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে এই সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেন। রাশিয়ায় প্রধানমন্ত্রী রেড কার্পেটে স্বাগত জানানো হয়েছিল। পুতিনের সঙ্গে নৈশভোজ সারেন তিনি। ভারতের সঙ্গে একাধিক বিষয়ে চুক্তি সাক্ষর করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোদীর প্রশংসায় পঞ্চমুখ।

রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করার পরে তিনি পৌঁছে যান অস্ট্রিয়ায়। মঙ্গলবার রাতেই তিনি ভিয়েনায় পৌঁছন। মোদীকে স্বাগত জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলার। মোদীর আগে অস্ট্রিয়ায় পা রেখেছিলেন ইন্দিরা গান্ধী। সময়টা ছিল ১৯৮৩। তার পরে এলেন প্রধানমন্ত্রী মোদী। এর মাঝে আর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়ায় পা রাখেননি।

বুথবার অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের বেলের সঙ্গে বৈঠক করবেন মোদী। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা অস্ট্রিয়ার চ্যান্সেলরেরও। তারপরে ভারতীয় এবং অস্ট্রিয়ার শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানে বন্দেমাতারম স্তোস্ত্রটি কনসার্টের মাধ্যমে বাজানো হয়।

রাশিয়ার পর অস্ট্রিয়াতেও কার্যত রেড কার্পেট অভ্যর্থনা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী অস্ট্রিয়ায় পা রাখতেই তাঁকে জড়িয়ে ধরেন চ্যান্সেলার। তাঁর সঙ্গে সেলফিও তোলেন তিনি। তিনি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে দুই দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে। পাল্টা প্রধানমন্ত্রী মোদীও সোশ্যাল মিডিয়ায় অস্ট্রিয়ার চ্যান্সেলকে এই আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+