ভারতীয় সংস্কৃতির ছোঁয়া আমেরিকার বুকে, মোদীকে উষ্ণ সংবর্ধনা প্রবাসী শিখ সম্প্রদায়ের
ভারতীয় সংস্কৃতির ছোঁয়া আমেরিকার নগরীতে। ভারতীয় সঙ্গীত, বাদ্য, নৃত্যেই মোদীকে বরণ করে নিল আমেরিকা। আমেরিকার টেক্সাসে হাউস্টনে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হল তাঁকে।
ভারতীয় সংস্কৃতির ছোঁয়া আমেরিকার নগরীতে। ভারতীয় সঙ্গীত, বাদ্য, নৃত্যেই মোদীকে বরণ করে নিল আমেরিকা। আমেরিকার টেক্সাসে হাউস্টনে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হল তাঁকে। তিনি নির্ধারিত কর্মসূচির মধ্য দিয়েই শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করলেন। তাঁরা প্রধানমন্ত্রী হাতে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপি জমা দিয়ে শিখ সম্প্রদায়ের তরফে বিভিন্ন সমস্যার সমাদানে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়। সেই দাবির মধ্যে ১৯৮৪ সালের শিখ গণহত্যার বিচার থেকে শুরু করে দিল্লি বিমানবন্দরের নাম পরিবর্তন করে গুরু নানক দেব আন্তর্জাতিক বিমানবন্দর করার অনুরোধ ছিল। ছিল ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ২৫ এবং আনন্দ বিবাহ আইন, ভিসা এবং পাসপোর্টের বিষয়গুলি সমাধান করার অনুরোধও।
এদিন প্রধানমন্ত্রী শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে প্রশ্নোপর পর্বে অংশ নেন। বিভিন্ন জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে তিনি আশু সমাধানের আশ্বাস দেন। শিখ সম্প্রদায়ের সঙ্গে মিলিত হয়ে প্রধানমন্ত্রী তাঁদের উদ্দেশ্যে উন্নয়নের বার্তা দেন। শিখ সম্প্রদায়ের তরফে সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী মোদীকে।
#WATCH: Prime Minister Narendra Modi interacts with members of Sikh community in Houston. During the interaction they congratulated PM Modi on some decisions taken by the Government of India. The community has also submitted a memorandum to the PM. #UnitedStates pic.twitter.com/uSBIgrEEfX
— ANI (@ANI) September 22, 2019
শিখ সম্প্রদায়ের সঙ্গে মিলিত হওয়ার আগে তিনি একটি মউ স্বাক্ষর করেন। আমেরিকার দুটি কোম্পানির সঙ্গে ইক্যুইটি বিনিয়োগের মাধ্যমে ৫ মিলিয়ন টন এলএনজি চুক্তি স্বাক্ষরিত হয়। দুটি সংস্থার সঙ্গে ২০২০-র ৩১ মার্চ পর্যন্ত চুক্তি করা হয়েছে। তার আগে প্রধানমন্ত্রী মোদী নিউইয়র্কে ৫০কেজি ওয়াটের গান্ধী সোলাপ পার্কের উদ্বোধন করেন।
রবিবার হাউস্টনে হাউডি মোদী ইভেন্টে একই মঞ্চে উপস্থিত থাকবেন মোদী ও ট্রাম্প। কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের পর মোদী-ট্রাম্পের উপস্থিতির এই ছবি পাকিস্তানকে চাপে ফেলবে কাশ্মীর ইস্যুতে। আমেরিকার বুকে প্রধানমন্ত্রী মোদী আমেরিকার মাটিতে মেগা শো করতে চলেছেন। অনাবাসী ভারতীয়দের সামনে তিনি সভা করবেন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আমেরিকার মাটিতে এই উন্মাদনা অন্যমাত্রা এনে দিয়েছে বিশ্বের দরবারে।












Click it and Unblock the Notifications