Narendra Modi in USA: চলছে মোদী মোদী স্লোগান! ওয়াশিংটনে একতা মার্চ ইন্ডিয়ান-আমেরিকানদের

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi in USA) ঐতিহাসিক আমেরিকা সফর শুরু হতে চলেছে। তার আগে ওয়াশিংটনে ইন্ডিয়ান-আমেরিকানরা প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে একতা যাত্রার আয়োজন করেছে।

প্রসঙ্গত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ২০-২৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে থাকবেন (Narendra Modi in USA)। আমেরিকায় এটিই তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর। প্রধানমন্ত্রী মোদীর সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ২২ জুন নৈশভোজের আয়োজন করেছেন।

 Narendra Modi in USA

২১ জুন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi in USA) রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। ২২ জুন মোদীকে ওয়াইট হাউজে আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আলোচনার পরে নৈশভোজ। ওইদিনই তিনি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। ২৩ জুন কমলা হ্যারিস ও অ্যান্টনি বিঙ্কেনের অনুষ্ঠানে যোগদান।

ইন্ডিয়ান আমেরিকানরা নিউইয়র্কসহ মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ টি বড় শহরে একতা পদযাত্রার আয়োজন করেছে। এইসব পদযাত্রায় ইন্ডিয়ান আমেরিকানদের মোদী-মোদী, বন্দেমাতরম এবং বন্দে আমেরিকা স্লোগান দিতে দেখা গিয়েছে।

একতা পদযাত্রায় অংশগ্রহণকারী এর প্রবাসী ভারতীয় বলেছেন, ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও আশপাশের সমস্ত প্রবাসীরা একতা পদযাত্রায় অংশ নিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী মোদীর আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠককে (Narendra Modi in USA) দুর্দান্ত মুহূর্ত বলেও বর্ণনা করেছেন তাঁরা।

মোদীর সফরের আগে কেন এইভাবে রাস্তায়, এব্যাপারে ওই ব্যক্তি বলেছেন, ভারত-আমেরিকার মধ্যে সম্পর্ক কীভাবে উন্নতির শিখরে যাচ্ছে তা সবাই জানে। শুধু প্রবাসী ভারতীরাই নন, মূল ধারার আমেরিকানরাও এই পদযাত্রায় যোগ দিচ্ছেন বলে দাবি করেছেন তিনি।

সেখানকার ২০ টি শহরে একতা পদযাত্রার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীদের মুখে হর হর মোদী স্লোগানও শোনা গিয়েছে। তবে সংখ্যার নিরিখে ওয়াশিংটন ডিসির পদযাত্রা ঐতিহাসিক হতে চলেছে বলে দাবি করেছেন প্রবাসী ভারতীয়রা।

এদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবার প্রধানমন্ত্রী মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর (Narendra Modi in USA) উল্লেখযোগ্য ফল দেবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলা সময় তিনি জানিয়েছেন প্রথমবারের মতো কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসের দুবার ভাষণ দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+