টানা তৃতীয়বার জয়! হাসিনাকে অভিনন্দন মোদীর
বাংলাদেশে ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাংলাদেশে ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে শেখ হাসিনাকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর অনুযায়ী, হাসিনাকে অভিনন্দন জানানোর তালিকায় রয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবও।

প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে নরেন্দ্র মোদীর ফোনে খুশি শেখ হাসিনা। তিনিও পাল্টা নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানান বলে দানা গিয়েছে।
৩০ ডিসেম্বরের নির্বাচনে নজির বিহীন জয় পেয়েছে আওয়ামি লিগ। ২৯৯ আসনের মধ্যে ২৮৮ টি আসন দখল করেছে আওয়ামি লিগের জোট। প্রাপ্ত ভোটের হার ৯৮ শতাংশ। তারা একাই পেয়েছে ২৫৯ টি আসন। সহযোগী জাতীয় পার্টি পয়েছে ২২ টি আসন। অন্যদিকে বিরোধী বিএনপি পেয়েছে মাত্র ছটি আসন। বিএনপি-র সঙ্গে জোটে থাকা বামেরা একটিও আসন পায়নি। ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধী জোট।
এই জয়ের ফলে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন শেখ হাসিনা। কার্যকালের মেয়াদ ৫ বছর।












Click it and Unblock the Notifications