স্টারলিঙ্ক থেকে স্পেস এক্স...মোদীর সঙ্গে বৈঠকে বড় প্ল্যান দিলেন মাস্ক! দারুণ বৈঠক হল, লিখলেন প্রধানমন্ত্রীও
Narendra Modi Elon Musk Meet America: ইলন মাস্কের সঙ্গে দারুণ বৈঠক হয়েছে! টুইটার কর্তার সঙ্গে বৈঠকের পরেই সোশ্যাল মিডিয়ায় লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। তার আগে এদিন ওয়াশিংটন ডিসিতে (Blair House in Washington, DC) টেসলা কর্তার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মোদী। বর্তমান ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি পদে আছেন মাস্ক।
একই সঙ্গে বিশ্বের সবথেকে ধণী ব্যক্তিও। ফলে মোদী-ইলন (Narendra Modi Elon Musk Meet America) বৈঠক ছিল এদিন খুবই গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বৈঠকে 'স্টারলিঙ্ক' নিয়ে বিশেষ পরিকল্পনার কথা মাস্ক জানিয়েছেন। একই সঙ্গে 'ইসরো'র সঙ্গে 'স্পেস এস্ক' যৌথ ভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।

এছাড়াও শুল্ক আরোপ সহ একগুচ্ছ বিষয়ে মোদী-ট্রাম্প আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বৈঠকের পর টুইটার কর্তা এদিন কোনও মন্তব্য করেননি। তিন সপ্তানকে নিয়ে ওয়াশিংটন ছাড়েন।
যদিও বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখছেন, ইলন মাস্কের সঙ্গে খুবই ভালো বৈঠক হয়েছে। ওয়াশিংটন ডিসি'তে একাধিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে, এর মধ্যে মহাকাশ, গতিশীলতা, প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় আছে বলেও এদিন সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও লিখছেন, 'মিনিমাম গভর্নমেন্ট-ম্যাক্সিমাম গভর্নেন্স' নিয়েও কথা হয়েছে।
Had a very good meeting with @elonmusk in Washington DC. We discussed various issues, including those he is passionate about such as space, mobility, technology and innovation. I talked about India’s efforts towards reform and furthering ‘Minimum Government, Maximum Governance.’ pic.twitter.com/7xNEqnxERZ
— Narendra Modi (@narendramodi) February 13, 2025
Narendra Modi Elon Musk Meet America: একে উপরকে দেন উপহার
বৈঠকের আগে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে একটি উপহার তুলে দেন ইলন মাস্ক। অন্যদিকে মাস্ক এদিন তিন সন্তানকে নিয়ে মোদীর সঙ্গে বৈঠকে আসেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী তিন সন্তানের হাতেই উপহার তুলে দেন।এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ইলন মাস্কের পরিবারের সঙ্গে দেখা হয়েছে। বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে। আর তা করতে পেরে আনন্দিত!
It was also a delight to meet Mr. @elonmusk’s family and to talk about a wide range of subjects! pic.twitter.com/0WTEqBaVpT
— Narendra Modi (@narendramodi) February 13, 2025
বলে রাখা প্রয়োজন, এর আগেও মার্কিন সফরে গিয়ে ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। ভারতের মাটিতে টেসলার বিপুল বিনিয়োগের কথা আছে। তা নিয়ে সেই সময় বিস্তারিত আলোনা হয়। এমনকী ভারতেরও আসার কথা ছিল টেসলা কর্তার। যদিও মার্কিন নির্বাচনের কারণে তা সম্ভব হয়নি। তবে এদিন গাড়ির বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা হয়েছে কিনা জানা যায়নি।












Click it and Unblock the Notifications