মোদীর 'MAGA+MIGAMEGA' ভিশন... আগামী ২০৩০ সালের মধ্যেই...ট্রাম্পকে পাশে রেখে মোদীর বড় ঘোষণা

Narendra Modi-Donald Trump Meeting: ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে। আর তা আগামী ২০৩০ সালের মধ্যেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দ্বিতীয়বারের জন্য মার্কিন মসনদে ট্রাম্প বসতেই তাঁর সঙ্গে বৈঠক সারলেন মোদী।

যেখানে ব্যাবসা, অভিবাসী সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ সাংবাদিক বৈঠক করেন মোদী-ট্রাম্প (Narendra Modi-Donald Trump Meeting) ।বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে ফের একবার মহান বানানোর স্লোগান দিয়েছেন, একই ভাবে ভারতের মানুষও আগামী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলছে।

Narendra Modi

একই সঙ্গে বিপুল জ্বালানির চাহিদা মেটাতে ভারত এবং আমেরিকা তেল ও গ্যাসের বাণিজ্য বাড়াবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ভারত এবং আমেরিকা দ্রুতগতিতে বিকাশ, উৎপাদন এবং প্রযুক্তিকে পাথেয় করে এগোচ্ছে। দুই দেশের সম্পর্ক গোটা বিশ্বের সামনে নয়া দিশা তৈরি করেছে বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আর তা বলতে গিয়ে আগামী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে কীভাবে দেশ এগোচ্ছে তা তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর কথায়, আমেরিকার ভাষায় বলতে গেলে মেক ইন্ডিয়া গ্রেট এগেইন-MIGA। শুধু তাই নয়, যখন ভারত এবং আমেরিকা একসঙ্গে কাজ করবে তখন MAGA এবং MIGA একসঙ্গে বিকাশের নয়া উদাহরণ তৈরি করবে বলেও এদিন মন্তব্য প্রধানমন্ত্রীর। শুধু তাই নয়, আগামী ২০৩০ সালের মধ্যে দুই দেশের মধ্যে ব্যাবসা ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে বলেও মন্তব্য।

এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে ট্রাম্পের প্রশংসা ধরা পড়ে। বলেন, ট্রাম্প এবং আমার সঙ্গে একটা মিল আছে। দুজনেই সবার আগে দেশকে গুরুত্ব দিয়ে থাকি। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টকে ভারতে আসার আমন্ত্রণও জানান মোদী। একই ভাবে মার্কিন প্রেসিডেন্টের মুখেও ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা ধরা পড়ে।

বলেন, আমরা খুব মিস করেছি। এক সুন্দর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ভারতে দারুণ কাজ করছে বলেও মন্তব্য ট্রাম্পের।শুধু তাই নয়, ভারত এবং আমেরিকার মধ্যে দারুণ একটা বাণিজ্য চুক্তি হতে চলেছে বলেও এদিন মন্তব্য করেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এছাড়াও প্রতিরক্ষা সহ একাধিক ইস্যুতে মোদী-ট্রাম্প কোথা হয় বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+