Narendra Modi: 'আমার বন্ধুর উপরে হামলা মেনে নিতে পারছি না', ট্রাম্পকে হত্যার চেষ্টার তীব্র নিন্দা মোদীর
নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারছি না। তীব্র নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন। আমার বন্ধুর উপরে হামলা কিছুতেই মেনে নিতে পারছি না।
প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, হিংসার কোনও স্থান নেই গণতন্ত্র এবং রাজনীতিতে। ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গে তিনি লিখেছেন ট্রাম্পের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারের সময়ই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলা চালানো ঘটনা ঘটে। এক বন্দুধারী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায়। ডানকানের পাশ ছুঁয়ে বেরিয়ে গিয়েছে গুলিটি। কোনও মতে প্রাণে বাঁচেন তিনি। ট্রাম্পের সিক্রেট সার্ভিস সঙ্গে সঙ্গে বন্দুকধারীকে গুলি করে হত্যা করে।
ঘটনায় গোটা বিশ্ব চমকে গিয়েছে। মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন ঘটনার তীব্র নিন্দা করেছেন। এবং দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ঘটনার তীব্র নিন্দা করেছেন। এই ধরনের হিংসা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫-র প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হয়েছেন।
বাইডেনের বিরুদ্ধে লড়াই করছেন তিনি। নির্বাচনী প্রচারে পেনসিলভেনিয়ায় বক্তৃতা করছিলেন তিনি। ঠিক সেই সময় বন্দুকধারী গুলি চালায় ট্রাম্পকে লক্ষ্য করে । তাঁর ডানকান ছুঁয়ে বেরিয়ে য়ায় গুলি। সঙ্গে সঙ্গে হুলুস্থূল কাণ্ড সভাস্থলে। পাল্টা ট্রাম্পের সিক্রেট সার্ভিস বন্দুকধারীকে গুলি করে হত্যা করে। নির্বাচনী প্রচারের সময় রক্তারক্তি কাণ্ড। এখনও আতঙ্কে রয়েছেন ট্রাম্প এবং তাঁর পরিবার।
গোটা দেশের রাষ্ট্র প্রধানরা ট্রাম্পের আরোগ্য কামনা করেছেন। এবং তাঁর উপর এই ধরনে হামলাকে বর্বরোচিত বলে নিশানা করেছেন। কানাডার প্রধানন্ত্রী ট্রুডো থেকে শুরু করে জাপানের প্রধানমন্ত্রী। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহিুও ঘটনার তীব্র নিন্দা করেছেন। এই ধরনের ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে তীব্র নিন্দা করেছেন তিনি।












Click it and Unblock the Notifications