manufacturing hub-এ পরিণত হবে ভারত! SCO- সম্মেলনে আরও যা বললেন মোদী
manufacturing hub-এ পরিণত হবে ভারত! SCO- সম্মেলনে আরও যা বললেন মোদী
PM Modi In SCO Summit: ধীরে ধীরে করোনা থেকে মুক্তি পাচ্ছে বিশ্ব! কিন্তু কোভিড এবং ইউক্রেন সংকট বিশ্বব্যাপী সরবরাহকে অনেক বাধা সৃষ্টি করেছে। তবে আমরা ভারতকে একটি উৎপাদন কেন্দ্রে পরিণত করতে চাই। Shanghai Cooperation Organisation অর্থাৎ SCO- সম্মেলনে এমনটাই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ভারতের অর্থনীতি সহ একাধিক ইস্যুতে কথা বলেন তিনি। পাশাপাশি আগামী বছর SCO- সম্মেলনে ভারত সভাপতিত্ব করবে ভারত। আর এজন্য ভারতকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন জিংপিং এবং পুতিন।

ভারতীয় অর্থনীতি নিয়ে কি বললেন?
গত দুবছর করোনার কারণে এই সম্মেলন করা হয়নি। ভার্চুয়াল হলেও এবারই প্রথম সবাই এক জায়গাতে উপস্থিত হয়েছে। ফলে এই বছর Shanghai Cooperation Organisation অর্থাৎ SCO- সম্মেলন ছিল খুবই তাৎপর্যপূর্ণ। আর সেখানেই ভারতীয় অর্থনীতি কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে সে বিশ্বনেতাদের সামনে ব্যাখ্যা করেন মোদী। বলেন, ভারতের অর্থনীতি এই বছর 7.5% হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, ভারতের অর্থব্যবস্থা বিশ্বের সবথেকে বড় অর্থ ব্যবস্থা হবে বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর। তিনি আরও জানেন, আমরা জনগণকেন্দ্রিক উন্নয়ন মডেলের ওপর জোর দিচ্ছি।আমরা প্রতিটি ক্ষেত্রে উদ্ভাবন জোর দিচ্ছি বলেও এদিন জানান মোদী।

ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হবে
একই সঙ্গে ভারতের মাটিতে কীভাবে স্টার্ট আপকে উৎসাহিত করা হয় তাও বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন মোদী। জানান, আজ আমাদের দেশে 70,000 টিরও বেশি স্টার্ট-আপ এবং 100 টিরও বেশি ইউনিকর্ন রয়েছে। আগামিদিনে ভারত বিশ্বের অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হবে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, গোটা বিশ্বে চলা মহামারীর কারণে আর্থিক পরিস্থিতি কার্যত চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেখানে SCO সদস্য দেশগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন মোদী।

ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টানেন মোদী
তিনি জানান, এসসিও সদস্য দেশগুলি বিশ্বের জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখে। শুধু তাই নয়, বিশ্বের জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ এসসিও দেশগুলিতে বাস করে। ফলে ভারত এসসিও সদস্যদের মধ্যে বৃহত্তর সহযোগিতা এবং পারস্পরিক বিশ্বাসকে সমর্থন করে বলে মন্তব্য মোদীর। রুশ প্রেসিডেন্টের সামনে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টানেন তিনি। বলেন, মহামারি এবং ইউক্রেন সঙ্কটের কারণে সাপ্লাই চেন বাধা প্রাপ্ত হয়েছে। এর কারণে গোটা বিশ্ব খাদ্য সঙ্কটে রয়েছে বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর। ফলে SCO-এর সদস্যদের উচিত নির্ভরযোগ্য, স্থিতিস্থাপক এবং বৈচিত্র্যময় সাপ্লাই চেন গড়ে তোলার চেষ্টা করা। আর এজন্য উন্নত কানেকটিভিটির কথা বলেন প্রধানমন্ত্রী।
|
সাশ্রয়ী গন্তব্যগুলির মধ্যে একটি ভারত
অন্যদিকে ভারত আজ বিশ্বের চিকিৎসা এবং পর্যটনের জন্য সবচেয়ে সাশ্রয়ী গন্তব্যগুলির মধ্যে একটি বলে জানান প্রধানমন্ত্রী। ২০২২ সালে গুজরাতে তৈরি হওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল সেন্টারের কথা উল্লেখ করেন তিনি। WHO-এর প্রথম এবং একমাত্র বিশ্বের ঐতিহ্যবাহী চিকিৎসা কেন্দ্র। SCO-এর সদস্যদের সঙ্গে ট্রেডিশন্যাল মেডিসিনের উপর জোর ভারত এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
In April 2022, WHO inaugurated its Global Centre for Traditional Medicines in Gujarat. This was the first & only global center by WHO for traditional treatment. India will take an initiative for a new SCO working group on traditional medicines: PM at the SCO Summit in Samarkand pic.twitter.com/39XevIJyGb
— ANI (@ANI) September 16, 2022
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications